ইরানের সামগ্রিক সামরিক শক্তির অন্যতম প্রধান ভিত্তি হিসেবে বিবেচিত হয় দেশটির বিশাল ক্ষেপণাস্ত্রভান্ডার। প্রতিরক্ষা বিশেষজ্ঞদের বিশ্লেষণ অনুযায়ী, মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে ইরানের ক্ষেপণাস্ত্রের সংগ্রহই সবচেয়ে বড় এবং বৈচিত্র্যময়। এই সক্ষমতা দেশটির কৌশলগত প্রতিরক্ষা ও আক্রমণাত্মক শক্তির এক প্রধান স্তম্ভ।
ক্ষেপণাস্ত্রের পাশাপাশি ইরানের সামরিক সক্ষমতার আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও কার্যকর অংশ হলো তাদের ড্রোন প্রযুক্তি। দেশটির ড্রোনভান্ডার যেমন বিশাল, তেমনি অত্যন্ত বৈচিত্র্যময়। বিশেষ করে একমুখী হামলা চালানো, গোয়েন্দা নজরদারি করা এবং বহুমুখী সামরিক প্রয়োজনে ব্যবহারের জন্য ইরানের কাছে বিভিন্ন ধরনের উন্নত ড্রোন রয়েছে, যা তাদের সামরিক শক্তিকে আরও শক্তিশালী করেছে।