পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির বেনজীর ও হারুনের মতো দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার প্রস্তুতি হিসেবে অস্ট্রেলিয়ায় বাড়ি কেনা শুরু করেছেন বলে দাবি করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ।
বুধবার (২৮ অক্টোবর) রাজধানীর গুলিস্থানের জিপিও মোড়ে আয়োজিত এক গণসংযোগ কর্মসূচিতে তিনি এই বিস্ফোরক মন্তব্য করেন।
অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় হাসনাত আব্দুল্লাহ বলেন, “স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ ছাড়া কেউ চাই না ফকির আইজিপি পদে থাকুক। আওয়ামী লীগের আমলে এই আইজিপি পালিয়ে ছিল। দেশে ফিরিয়ে এনে এই পদে স্বরাষ্ট্রমন্ত্রী তাকে বসিয়েছেন। এখানে একটি ক্ষমতার ব্যাপার আছে। আওয়ামী লীগের আমলে ছিল ‘আমরা প্রাইম মিনিস্টার ম্যান’ এখন আছে হোমমিনিস্টার ম্যান।”
আইজিপিয়ের পদত্যাগ ও জবাবদিহিতার বিষয়ে তিনি আরও বলেন, “আমরা দেখতে চাই সরকার কী ব্যবস্থা নেয়। যারা আবার ক্রসফায়ারকে ফিরিয়ে আনতে চাই তাদের একটায় শাস্তি উক্ত পদ থেকে অপসারণ। এই দুর্নীতিবাজ আইজিপিকে অবশ্যই অপসারণ করতে হবে।”