বিনোদন
হঠাৎ ১৪ বছর বয়সী অভিনেত্রীর পরিচয় হয় কাস্টিং এজেন্টের সঙ্গে, অতঃপর...
প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২৬, ১১: ৪৭
ইউরোপীয় আর্ট হাউস সিনেমা থেকে শুরু করে আন্তর্জাতিক মূলধারার চলচ্চিত্র—দুই জগতেই যিনি সমানভাবে প্রভাব বিস্তার করেছেন, তিনি শার্লট র্যাম্পলিং। রহস্যময় উপস্থিতি, সংযত অভিনয় আর সাহসী চরিত্র নির্বাচনের মাধ্যমে তিনি কয়েক দশক ধরে দর্শক ও সমালোচকদের মুগ্ধ করে আসছেন। বয়সের সঙ্গে সঙ্গে তাঁর অভিনয় আরও গভীর হয়েছে, আরও অর্থবহ হয়ে উঠেছে—যা তাঁকে সময়ের ঊর্ধ্বে এক অনন্য অভিনেত্রীতে পরিণত করেছে। গতকাল ছিল এই অভিনেত্রীর জন্মদিনে তাঁকে নিয়ে জেনে নিতে পারেন তথ্যগুলো।
১ / ৬
১৯৬০-এর দশকে তিনি ব্রিটিশ সিনেমায় পা রাখেন এবং দ্রুতই আলাদা ধরনের চরিত্রে অভিনয়ের জন্য পরিচিত হয়ে ওঠেন। তবে শুরুটা বেশ মজার।
ছবি: আইএমডিবি
২ / ৬
তখনো সিনেমার নাম লেখানোর ইচ্ছা ছিল না। ১৪ বছর বয়সী এই অভিনেত্রীর হঠাৎ একদিন পাশের ফ্ল্যাটের বাসিন্দার সঙ্গে পরিচয়। সেই ব্যক্তি ছিলেন কাস্টিং এজেন্ট। তিনি শার্লটকে লক্ষ্য করে, অভিনয় ও মডেলিংয়ের প্রস্তাব দেন।
ছবি: আইএমডিবি
৩ / ৬
কাস্টিং এজেন্টের কারণে তাঁর ভাগ্য বদলে যায়। মডেলিং হিসেবে ক্যারিয়ার শুরু করেন। পরে একসঙ্গে নাম লেখান দুই সিনেমায়।
ছবি: আইএমডিবি
৪ / ৬
অল্প সময়েই তিনি ফ্রান্সের ভক্তদের কাছে আলোচিত হয়ে ওঠেন। একসময়ে ইউরোপীয় চলচ্চিত্রের অন্যতম গুরুত্বপূর্ণ মুখ হয়ে ওঠেন শার্লট। পরে নাম লেখান হলিউডে।
ছবি: আইএমডিবি
৫ / ৬
শার্লট র্যাম্পলিং সব সময় প্রচলিত নায়িকা-ছকের বাইরে থেকে রহস্যময়, সংযত ও গভীর চরিত্রে অভিনয় করে আলাদা অবস্থান তৈরি করেছেন। ফোর্টিফাইভ ইয়ার্স (২০১৫) ছবিতে অভিনয়ের জন্য তিনি অস্কার মনোনয়ন পান।
ছবি: আইএমডিবি
আরও পড়ুন
জানুয়ারিতে শীর্ষ আয় করা ৫ সিনেমা
০৪ ফেব্রুয়ারি ২০২৬
৬ / ৬
একাধিকবার তিনি যৌন আবেদনময়ী তারকার তালিকায় জায়গা পেয়েছেন। এ ছাড়া ক্যারিয়ারে খোলামেলা চরিত্রে অভিনয়ের কারণে বহুবার তিনি সমালোচিত ও বিতর্কিত হয়েছেন। তাঁর জন্ম ১৯৪৫ সালের ৫ ফেব্রুয়ারি।
ছবি: আইএমডিবি
মুক্তকণ্ঠের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
বিনোদন
থেকে আরও দেখুন
হলিউড
অভিনেত্রী
তারকা
হঠাৎ ১৪ বছর বয়সী অভিনেত্রীর পরিচয় হয় কাস্টিং এজেন্টের সঙ্গে, অতঃপর...
বিনোদন ডেস্ক
৬ ফেব্রুয়ারী, ২০২৬ এ ৫:১৭ অপরাহ্ণ
সংবাদের সারসংক্ষেপ
বয়সের সঙ্গে সঙ্গে তাঁর অভিনয় আরও গভীর হয়েছে, আরও অর্থবহ হয়ে উঠেছে—যা তাঁকে সময়ের ঊর্ধ্বে এক অনন্য অভিনেত্রীতে পরিণত করেছে।
- অভিনেত্রী
- হলিউড
- তারকা
আরও খবর
স্বামীর বিরুদ্ধে মামলা করে উল্টো দেড় কোটি ডলার ক্ষতিপূরণের নোটিশ
২২ এপ্রিল, ২০২৬ এ ৬:২০ অপরাহ্ণ
বয়স, বাচ্চা নিয়েই বেশি কথা শুনতে হয় এই অভিনেত্রীকে
২৪ জানুয়ারী, ২০২৬ এ ৫:১৫ অপরাহ্ণ
‘ছবিটি পোস্ট করার পর অনেকেই মনে করছেন, আবার মা হচ্ছি’
১৫ সেপ্টেম্বর, ২০২৬ এ ৫:২০ অপরাহ্ণ
প্রেম ছাড়াও নানা ধরনের সম্পর্ক হতে পারে
২৫ জানুয়ারী, ২০২৬ এ ৬:৩০ পূর্বাহ্ণ
আজ অভিনেত্রী সাদনিমা বিনতে নোমানের জন্মদিন, দেখুন তাঁর ১০টি ছবি
১৮ জানুয়ারী, ২০২৬ এ ৩:৫৯ অপরাহ্ণ
সংবাদ এখন হাতের মুঠোয়
সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন।