টানা কয়েক দফা দাম কমার পর আবারও ঊর্ধ্বমুখী হয়েছে স্বর্ণের বাজার। নতুন মূল্য তালিকা অনুযায়ী, সবচেয়ে ভালোমানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম ভ্যাটসহ ২ লাখ ২৩ হাজার ৭৪ টাকা নির্ধারণ করা হয়েছে।
বুধবার (২৮ অক্টোবর) সকালে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) কর্তৃক স্বর্ণের এই নতুন দাম নির্ধারণ করা হয়। আজ সকাল ১০টা থেকে দেশব্যাপী এই নতুন মূল্য তালিকা কার্যকর হয়েছে।
বাজুসের প্রকাশিত নতুন মূল্য তালিকা অনুযায়ী, স্বর্ণের মানভেদে দামের তারতম্য দেখা গেছে। সবচেয়ে ভালোমানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৩ হাজার ৭৪ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরির দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১৩ হাজার ৪৩ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরির দাম রাখা হয়েছে ১ লাখ ৮২ হাজার ৯৫০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৪৯ হাজার ৪৭৪ টাকা।