তাবলিগ জামাতের প্রবীণ মুরব্বি এবং কাকরাইল মারকাজের দীর্ঘ প্রায় পাঁচ দশকের মুকিম ও দেশি তাশকিলের জিম্মাদার ডা. সাইফুদ্দিন ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

গতকাল শনিবার রাত ২টা ৫০ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ময়মনসিংহের গৌরীপুর উপজেলার শ্যামগঞ্জের চরপাড়ায় অবস্থিত মাদ্রাসা ক্বাসিমুল উলুম লাওহে মাহফুজে তার মৃত্যু হয়। তাবলিগ জামাত বাংলাদেশ শুরায়ী নেজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন।

পরিবার এবং মারকাজ সূত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী, ডা. সাইফুদ্দিন দীর্ঘ প্রায় ৫০ বছর ধরে কাকরাইল মারকাজে মুকিম হিসেবে অবস্থান করে দ্বীনি খেদমত আঞ্জাম দিয়ে আসছিলেন। তিনি অত্যন্ত নিষ্ঠার সঙ্গে তাবলিগ জামাতের দেশি তাশকিলের জিম্মাদার হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তার এই প্রয়াণে তাবলিগ জামাতের সাথী, আলেম-উলামা এবং শুভাকাঙ্ক্ষীদের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

জানা গেছে যে, ডা. সাইফুদ্দিনের জানাজার নামাজ আজ বাদ জোহর মাদ্রাসা ক্বাসিমুল উলুম লাওহে মাহফুজ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।