স্টাইল
গোলাপি সাটিনে জয়া আহসানের গ্ল্যামারাস লুক, দেখুন নতুন ছবিগুলো
১ / ৪
প্যাস্টেল গোলাপি সাটিনের পোশাকে মোহনীয় এক লুকে ধরা দিয়েছেন জয়া আহসান। মসৃণ ও চকচকে কাপড়ের স্লিপ ড্রেসটিতে আছে গভীর নেকলাইন, ক্রিসক্রস স্ট্র্যাপ আর বুকের কাছে কুঁচি দিয়ে তৈরি নকশা। বৃত্তাকার অলংকারের মতো ডিটেইলিং পোশাকটিতে যোগ করেছে ভিন্ন মাত্রা
ছবি: ফেসবুক/শান্তনু কর্মকার
২ / ৪
জয়ার খোলা চুল এক পাশে এনে স্টাইল করে দিয়েছেন হেয়ার স্টাইলিস্ট সুদীপ্তা বিশ্বাস। চোখে গাঢ় আইলাইনার ও মাসকারার প্রাধান্য, ঠোঁটে হালকা নুড রঙের আভা। সব মিলিয়ে সাজে আভিজাত্য ও আধুনিকতার মেলবন্ধন
ছবি: ফেসবুক/শান্তনু কর্মকার
৩ / ৪
পোশাকের সঙ্গে ভারী অলংকারের বদলে ডান হাতে ব্রেসলেটই রেখেছেন জয়া। চোখের গাঢ় মেকআপ আর মুখের স্বাভাবিক অভিব্যক্তি ছবিতে এনেছে আলাদা ব্যক্তিত্ব। তাঁর এই লুকে পোশাকের নকশা ও আত্মবিশ্বাসী উপস্থিতিই প্রধান আকর্ষণ
ছবি: ফেসবুক/শান্তনু কর্মকার
৪ / ৪
ছবির আলোছায়া আর পোশাকের কোমল গোলাপি আভা মিলে তৈরি করেছে ফ্যাশন ফটোশুটের দারুণ আবহ। গতকাল ২৫ অক্টোবর ইনস্টাগ্রামে শেয়ার করা ছবিগুলোর সঙ্গে জয়ার ক্যাপশন, ‘সেক্সি অ্যাজ পিংক’, যা লুকটির মেজাজের সঙ্গে পুরোপুরি মানানসই
ছবি: ফেসবুক/শান্তনু কর্মকার
মুক্তকণ্ঠের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
স্টাইল
থেকে আরও দেখুন
তারকা সাজ
চুলের সাজ
পোশাক
ফ্যাশন
জয়া আহসান
সাজ