আসন্ন ২০২৬ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষার কথা মাথায় রেখে শিক্ষার্থীদের জন্য 'বাংলাদেশ ও বিশ্বপরিচয়' বিষয়ের একটি বিশেষ প্রস্তুতিমূলক নির্দেশিকা প্রকাশ করা হয়েছে। এই নির্দেশিকায় গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ঘটনাবলির সত্যতা যাচাইয়ের মাধ্যমে শিক্ষার্থীদের জ্ঞান ঝালাই করার সুযোগ রাখা হয়েছে। ঢাকা শহরের শিক্ষাভিয়াম ল্যাবরেটরি স্কুলের রাবেয়া সুলতানা এই বিশেষ প্রশ্ন ও উত্তর সংকলনটি তৈরি করেছেন।
নিচে শিক্ষার্থীদের অনুশীলনের জন্য সত্য ও মিথ্যা নির্ণয়ের একটি তালিকা দেওয়া হলো। শিক্ষার্থীদের প্রতিটি বাক্য মনোযোগ দিয়ে পড়ে সেটির সঠিকতা যাচাই করতে বলা হয়েছে।
∎ সত্য/মিথ্যা নির্ণয় করো।
১. “১৯৫২ সালে ভাষা আন্দোলন সংঘটিত হয়।”
২. “১৯৬৬ সালে ছয় দফা আন্দোলন সংঘটিত হয়।”
৩. “১৯৭১ সালের ২৬ মার্চ মেজর জিয়াউর রহমান কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতা ঘোষণা করেন।”
৪. “২৫ মার্চ রাতে পাকিস্তানি সেনাবাহিনী বাঙালিদের ওপর হামলা চালায়।”
৫. “তারামন বিবি ছিলেন নারী মুক্তিযোদ্ধা।”
৬. “১৯৭১ সালের ১০ এপ্রিল বাংলাদেশের প্রথম সরকার গঠিত হয়।”
৭. “মুজিবনগর সরকারের রাষ্ট্রপতি ছিলেন শেখ মুজিবুর রহমান।”
৮. “মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী ছিলেন তাজউদ্দীন আহমদ”
৯. “মুক্তিযুদ্ধ পরিচালনার জন্য দেশকে ১১টি সেক্টরে ভাগ করা হয়।”
১০. “ভারত বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রতি সরাসরি সমর্থন জানিয়েছিল।”
১১. “বুদ্ধিজীবীদের স্মরণে প্রতিবছর ১৪ ডিসেম্বর পালন করা হয় ‘শহিদ বুদ্ধিজীবী দিবস’।”
১২. “১৯৭১ সালের ২১ নভেম্বর মিত্রবাহিনী ও মুক্তিবাহিনী মিলে যৌথ বাহিনী গঠন করে।”
১৩. “১৬ ডিসেম্বর পাকিস্তানি বাহিনী বাংলাদেশের কাছে আত্মসমর্পণ করে।”
১৪. “মুক্তিযোদ্ধাদের চারটি বীরত্বসূচক খেতাবের একটি হলো বীরশ্রেষ্ঠ।”
১৫. “বীর প্রতীক হলো মুক্তিযোদ্ধাদের চতুর্থ নম্বর বীরত্বসূচক খেতাব।”
১৬. “ মুক্তিযুদ্ধে প্রধান সেনাপতির দায়িত্ব পালন করেন এম এ জি ওসমানী।”
শিক্ষার্থীদের সুবিধার্থে এই প্রশ্নগুলোর সঠিক উত্তর নিচে প্রদান করা হলো। সংকলন অনুযায়ী, উপরের ১ থেকে ১৬ পর্যন্ত প্রতিটি বাক্যই সঠিক।
সঠিক উত্তর:
১. সত্য ২. সত্য ৩. সত্য ৪. সত্য ৫. সত্য ৬. সত্য ৭. সত্য ৮. সত্য ৯. সত্য ১০. সত্য ১১. সত্য ১২. সত্য ১৩. সত্য ১৪. সত্য ১৫. সত্য ১৬. সত্য