বিদেশে ভ্রমণের ক্ষেত্রে স্থানীয় ভাষার সামান্য জ্ঞান পর্যটকদের জন্য অত্যন্ত সহায়ক হয়ে দাঁড়ায়। বিশেষ করে জাপানের মতো দেশে গিয়ে যদি কিছু মৌলিক কথা বলা যায়, তবে ভ্রমণ অভিজ্ঞতা আরও আনন্দদায়ক হয়। কেবল ‘আরিগাতো’ (ধন্যবাদ) বলাটাই যথেষ্ট নয়, বরং বাথরুমের অবস্থান জানা, খাবারের ধরন সম্পর্কে জিজ্ঞাসা করা কিংবা প্রয়োজনীয় জিনিসের অনুরোধ করার মতো ছোটখাটো কথাগুলো জানা থাকলে অনেক সুবিধা পাওয়া যায়। তাই জাপান ভ্রমণের পরিকল্পনা থাকলে নিচের ১০টি বাক্য শিখে নিতে পারেন। এখানে বাংলা অর্থের পাশাপাশি উচ্চারণগুলোও দেওয়া হলো।

জাপানে যাওয়ার আগে যে ১০টি জাপানি বাক্য শিখে যাবেন:

১. বাথরুম কোথায়? (তোইরে ওয়া দোকো দেসু কা?)

২. বাথরুমে ব্যবহারের জন্য পানি পাওয়া যাবে? (মিজু ও আরিমাসু কা?)

৩. নরমাল পানি পাওয়া যাবে? (মিজু ও ইতাদাকেমাসু কা?)

৪. মাছটা কি কাঁচা? (সাকানা ওয়া নামা দেসু কা?)

৫. একটা চামচ পাওয়া যাবে? (সুপুন ও ইতাদাকেমাসু কা?)

৬. ওয়াই-ফাইয়ের পাসওয়ার্ডটা বলবেন? (ওয়াই-ফাই নো পাসুওয়াদো ও ওশিয়েতে কুদাসাই।)

৭. ভাত, ডাল, আলুভাজি আর ডিমভাজি কোথায় পাওয়া যাবে? (গোহান, দারু, জাগাইমো নো ইতামেমোনো, তামাগো নো ইতামেমোনো ওয়া দোকো দে তাবেরারেমাসু কা?)

৮. এটা কি রান্না করা, নাকি কাঁচা? (কোরে ওয়া চৌরি শিতে আরিমাসু কা? সোরেতোমো নামা দেসু কা?)

৯. এই প্লেটের খাবার একজনের জন্য যথেষ্ট হবে? (কোনো রিওরি ওয়া হিতোরি দে জুবুন দেসু কা?)

১০. আর লাগবে না, ধন্যবাদ। (মো কেক্কো দেসু। আরিগাতো গোজাইমাসু।)

জাপান ভ্রমণকারীদের জন্য এই বাক্যগুলো বেশ কার্যকর হতে পারে। তবে একটি বিষয় মনে রাখা জরুরি যে, বাংলা হরফে জাপানি শব্দের সঠিক উচ্চারণ পুরোপুরি ফুটিয়ে তোলা সম্ভব হয় না। তাই সম্ভব হলে কোনো অডিও ক্লিপ শুনে উচ্চারণগুলো আরও নিখুঁত করে নেওয়া ভালো।

অন্যদিকে, জাপানে বাংলাদেশি অতিথিদের আপ্যায়নের জন্য জাপানি হোস্টদেরও কিছু বাংলা বাক্য শিখে রাখা প্রয়োজন। একজন বাংলাদেশি অতিথি যখন জাপানে যান, তখন তাঁর পছন্দ-অপছন্দ, প্রয়োজনীয়তা কিংবা বিশেষ কোনো চাহিদা (যেমন বদনার ব্যবহার) বুঝতে হোস্টদের বেগ পেতে হয়। তাই আগেভাগে নিচের বাক্যগুলো শিখে রাখলে অতিথির সাথে যোগাযোগ সহজ হবে:

১. অ্যাঁ? আরেকবার বলবেন?

২. জি, বুঝেছি।

৩. আসেন, বসেন। চায়ে চিনি কয় চামচ?

৪. আপনি চাইলে হাত দিয়ে ভাত খেতে পারেন।

৫. ওইটা পানি খাওয়ার ফোয়ারা নয়, ওইটা কমোড!

৬. মাছটা আরেকটু রান্না করে দেব?

৭. আরও ভাত দেব?

৮. এটা কাঁচা নয়, শুধু ঠান্ডা।

৯. ধন‍্যবাদ। অনেক কষ্ট করে গেলেন! আবারও আসবেন!

১০. আচ্ছা সাদা ভাত আর ডিম পোচ আসছে!