আগামী ৮ ডিসেম্বর থেকে শুরু হতে যাচ্ছে ২০২৬ সালের জুনিয়র বৃত্তি পরীক্ষা। মোট চার দিনব্যাপী এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। নির্ধারিত সময়সূচি অনুযায়ী পরীক্ষা চলবে ৮, ১০, ১৩ এবং ১৫ ডিসেম্বর পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত এই বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে।

শিক্ষা বোর্ডের পক্ষ থেকে প্রকাশিত এক আনুষ্ঠানিক বিজ্ঞপ্তিতে পরীক্ষার এই বিস্তারিত সময়সূচি জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে উল্লিখিত পরীক্ষার রুটিন অনুযায়ী:

∎ ৮ ডিসেম্বর, মঙ্গলবার: বাংলা।

∎ ১০ ডিসেম্বর, বৃহস্পতিবার: ইংরেজি।

∎ ১৩ ডিসেম্বর, রোববার: গণিত।

∎ ১৫ ডিসেম্বর, মঙ্গলবার: বিজ্ঞান এবং বাংলাদেশ ও বিশ্বপরিচয়।

পরীক্ষার্থীদের জন্য প্রয়োজনীয় তথ্যে বলা হয়েছে যে, পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে অবশ্যই পরীক্ষার্থীদের পরীক্ষার কক্ষে আসন গ্রহণ করতে হবে।