যুক্তরাষ্ট্রের ভিসা সংক্রান্ত বিষয়ে বড় ধরনের সতর্কবার্তা জারি করেছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস। দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়েছে, কোনো আইনি মামলায় কেউ গ্রেপ্তার হলে তার যুক্তরাষ্ট্রের ভিসা বাতিল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে।
গত শনিবার (২৪ অক্টোবর) মার্কিন দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত একটি পোস্টের মাধ্যমে এই গুরুত্বপূর্ণ তথ্যটি জানানো হয়।
সংশ্লিষ্ট পোস্টে দূতাবাস স্পষ্টভাবে উল্লেখ করেছে, “আপনি গ্রেপ্তার হলে আপনার যুক্তরাষ্ট্রের ভিসা বাতিল হয়ে যেতে পারে। আপনাকে যুক্তরাষ্ট্র থেকে ফেরত পাঠানো হতে পারে এবং ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের ভিসা পাওয়ার অযোগ্য বিবেচিত হতে পারেন।”
এর আগে পৃথক এক পোস্টে দূতাবাস বি১/বি২ ভিজিটর ভিসার সুযোগ-সুবিধা সম্পর্কে বিস্তারিত জানিয়েছিল। সেখানে বলা হয়, বি১/বি২ ভিজিটর ভিসায় পর্যটন, অবকাশযাপন (ছুটি কাটানো), কেনাকাটা, বন্ধুবান্ধব বা আত্মীয়স্বজনের সঙ্গে দেখা করা, ব্যবসায়িক সহযোগীদের সঙ্গে বৈঠক করা, সভা ও সম্মেলনে অংশ নেওয়া—এসব ক্ষেত্রে কাজের অনুমতি মিলতে পারে।