চট্টগ্রাম কর কমিশনারের কার্যালয়, কর অঞ্চল-১-এ শূন্য বিভিন্ন পদে জনবল নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে প্রকাশিত নতুন নিয়োগ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, ১৩তম থেকে ২০তম গ্রেডের মোট ৫টি ক্যাটাগরির পদে ২৬ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের আগামী ৫ নভেম্বর ২০২৬ তারিখ বিকেল ৪টার মধ্যে অনলাইনে আবেদন সম্পন্ন করতে হবে। তবে এই নিয়োগ প্রক্রিয়ায় আবেদনের ক্ষেত্রে একটি বিশেষ শর্ত রাখা হয়েছে; শুধুমাত্র চট্টগ্রাম জেলার স্থায়ী বাসিন্দারাই আবেদন করার সুযোগ পাবেন।

নিয়োগের জন্য নির্ধারিত পদগুলো এবং সংশ্লিষ্ট যোগ্যতার বিবরণ নিচে দেওয়া হলো:

১. কম্পিউটার অপারেটর: এই পদে ১ জন নিয়োগ দেওয়া হবে। প্রার্থীর বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। এছাড়া কম্পিউটার টাইপিংয়ে বাংলা ও ইংরেজিতে প্রতি মিনিটে গতি যথাক্রমে ২৫ ও ৩০ শব্দ হতে হবে এবং স্ট্যাডার্ড অ্যাপটিচিউড টেস্টে উত্তীর্ণ হওয়া বাধ্যতামূলক। এটি ১৩তম গ্রেডের পদ এবং এর বেতন স্কেল ২৪,০০০-৫৮,০০০ টাকা।

২. উচ্চমান সহকারী: এই পদের জন্য ৩টি শূন্যস্থান রয়েছে। আবেদনকারীর স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। কম্পিউটার টাইপিংয়ে বাংলা ও ইংরেজিতে প্রতি মিনিটে গতি যথাক্রমে ২৫ ও ৩০ শব্দ হতে হবে। পাশাপাশি কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং, ই-মেইল এবং ফ্যাক্স মেশিন চালনায় প্রয়োজনীয় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। এটি ১৪তম গ্রেডের পদ এবং বেতন স্কেল ২৩,৫০০-৫৬,৮০০ টাকা।

৩. সাঁট মুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটর: এই ক্যাটাগরিতে ৯ জনকে নিয়োগ দেওয়া হবে। প্রার্থীর স্নাতক বা সমমানের ডিগ্রি থাকা আবশ্যক। সাঁটলিপিতে বাংলা ও ইংরেজিতে প্রতি মিনিটে গতি যথাক্রমে ৪৫ ও ৭০ শব্দ এবং কম্পিউটার টাইপিংয়ে বাংলা ও ইংরেজিতে গতি যথাক্রমে ২৫ ও ৩০ শব্দ হতে হবে। এছাড়া কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ই-মেইল ও ফ্যাক্স মেশিন চালনায় দক্ষতা ও অভিজ্ঞতা প্রয়োজন। এটি ১৪তম গ্রেডের পদ এবং বেতন স্কেল ২৩,৫০০-৫৬,৮০০ টাকা।

৪. অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক: এই পদে ৪ জন নিয়োগ পাবেন। শিক্ষাগত যোগ্যতা হিসেবে এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। কম্পিউটার টাইপিংয়ে বাংলা ও ইংরেজিতে প্রতি মিনিটে গতি যথাক্রমে ২০ ও ২০ শব্দ হতে হবে। সেই সঙ্গে কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ই-মেইল ও ফ্যাক্স মেশিন চালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। এটি ১৬তম গ্রেডের পদ এবং বেতন স্কেল ২১,৯০০- ৫২,৯০০ টাকা।

৫. অফিস সহায়ক: এই পদের জন্য ৯টি শূন্যপদ রয়েছে। প্রার্থীর এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এটি ২০তম গ্রেডের পদ এবং বেতন স্কেল ২০,৫০০-৪৯,৬০০ টাকা।

আবেদনের বয়সসীমা ও অন্যান্য শর্তাবলী:
সকল পদের জন্য বয়সসীমা নির্ধারণ করা হয়েছে ১ অক্টোবর ২০২৬ তারিখ অনুযায়ী ১৮ থেকে ৩২ বছর। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো ধরনের অ্যাফিডেভিট গ্রহণযোগ্য হবে না।

আবেদন ফি:
১ থেকে ৪ নম্বর পদের জন্য টেলিটক সার্ভিস চার্জসহ মোট আবেদন ফি ১১২ টাকা। আর ৫ নম্বর পদের জন্য টেলিটক সার্ভিস চার্জসহ মোট আবেদন ফি ৫৬ টাকা।

আবেদন প্রক্রিয়া:
পরীক্ষায় অংশগ্রহণ করতে ইচ্ছুক প্রার্থীরা প্রতিষ্ঠানের নির্ধারিত ওয়েবসাইট লিংকে প্রবেশ করে অনলাইনে আবেদনপত্র পূরণ করতে পারবেন।