বেসরকারি খাতের অন্যতম নির্ভরযোগ্য বাণিজ্যিক প্রতিষ্ঠান ‘ব্র্যাক ব্যাংক পিএলসি’ তাদের জনবল বৃদ্ধিতে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ব্যাংকের রিস্ক ম্যানেজমেন্ট ডিভিশনের অধীনে ‘অফিসার/অ্যাসোসিয়েট ম্যানেজার, সিস্টেম সিকিউরিটি অ্যান্ড রিস্কস, ইনফরমেশন সিকিউরিটি’ পদে দক্ষ কর্মী নিয়োগ দেওয়া হবে। সাইবার সিকিউরিটি এবং আইটি নিরাপত্তা বিষয়ে পারদর্শী আগ্রহী প্রার্থীরা আগামী ২৬ অক্টোবর পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
পদের বিস্তারিত বিবরণ নিম্নরূপ:
পদের নাম: অফিসার/অ্যাসোসিয়েট ম্যানেজার (সিস্টেম সিকিউরিটি অ্যান্ড রিস্কস, ইনফরমেশন সিকিউরিটি)
পদবি গ্রেড: ওজি–২ থেকে এসও
পদসংখ্যা: নির্ধারিত করা হয়নি
আবেদনের যোগ্যতা ও শর্তাবলি:
শিক্ষাগত যোগ্যতা: ইউজিসি অনুমোদিত যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ইনফরমেশন সিকিউরিটি, সাইবার সিকিউরিটি, কম্পিউটার সায়েন্স অথবা সংশ্লিষ্ট যেকোনো বিষয়ে ন্যূনতম স্নাতক ডিগ্রি অর্জন করতে হবে।
কাজের অভিজ্ঞতা: ইনফরমেশন সিকিউরিটি খাতে সরাসরি কাজ করার অন্তত দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে। অথবা, নেটওয়ার্ক ও অবকাঠামো নিরাপত্তায় বিশেষ অভিজ্ঞতাসহ ইনফরমেশন সিস্টেমস বা ইনফ্রাস্ট্রাকচারে ন্যূনতম তিন বছরের অভিজ্ঞতা থাকা আবশ্যক। এছাড়া প্রার্থীর ব্যাংকিং খাতে কাজের অভিজ্ঞতা থাকা প্রয়োজন।
পেশাগত সনদ: সিইএইচ/সিপিইএইচ, সিএইচএফআই , জিসিআইএ/জিসিআইএইচ, সিপিটি/এলপিটি, সিআইএসএসও/সিসিআইএসএসও, সিআইএসএ, আইএসও ২৭০০১ লিড ইমপ্লিমেন্টার/অডিটর–এর মতো শিল্প–স্বীকৃত যেকোনো সনদধারী প্রার্থীদের ক্ষেত্রে বিশেষ অগ্রাধিকার দেওয়া হবে।
প্রয়োজনীয় জ্ঞান: নিরাপত্তা অবকাঠামো পরিচালনা, ঝুঁকি মূল্যায়ন, ভালনারেবিলিটি অ্যাসেসমেন্ট অ্যান্ড পেনিট্রেশন টেস্টিং এবং এনআইএসটি, ওডব্লিউএএসপি, পিসিআই–ডিএসএস, আইএসও ২৭০০১, কোবিট ইত্যাদি সিকিউরিটি ফ্রেমওয়ার্ক সম্পর্কে গভীর জ্ঞান থাকতে হবে।
দায়িত্ব ও কর্তব্য:
নির্বাচিত প্রার্থীকে সংস্থার তথ্য নিরাপত্তা কৌশল, নীতি, প্রসেস ও ইনসিডেন্স রেসপন্স উন্নয়নে কাজ করতে হবে। এছাড়া এন্টারপ্রাইজ সিকিউরিটি সমাধান, যেমন এক্সডিআর, ডিএলপি, সিআইইএম, থ্রেট ইন্টেলিজেন্স, এমএফএ ও পাসওয়ার্ড/অ্যাকসেস ম্যানেজমেন্ট পরিচালনা করার দায়িত্ব পালন করতে হবে। পাশাপাশি থার্ড–পার্টি সাইবার সিকিউরিটি ভেন্ডরদের তদারকি করা এবং সিস্টেমের সামগ্রিক নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত ঝুঁকি মূল্যায়ন করতে হবে।
অন্যান্য সুযোগ-সুবিধা:
ব্র্যাক ব্যাংক নারী–পুরুষ–নির্বিশেষে সব লিঙ্গ ও বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের কাজের সমান সুযোগ প্রদান করে। ব্যাংকের বিদ্যমান নীতিমালা অনুযায়ী নির্ধারিত বেতন এবং অন্যান্য সুযোগ-সুবিধা প্রদান করা হবে।
কর্মস্থল: বাংলাদেশের যেকোনো স্থানে নিয়োগ দেওয়া হতে পারে।
আবেদনের প্রক্রিয়া:
আগ্রহী ও যোগ্য প্রার্থীরা ব্র্যাক ব্যাংকের অফিশিয়াল পোর্টালের মাধ্যমে আগামী ২৬ অক্টোবরের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।