ভোক্তাদের স্বাদের বৈচিত্র্য নিশ্চিত করতে প্রিমিয়াম মানের পিস্তা গ্লেজ আইসক্রিম বাজারে নিয়ে এসেছে পোলার আইসক্রিম। সম্প্রতি কক্সবাজারের একটি হোটেলে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে এই নতুন স্বাদের আইসক্রিমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে পোলার আইসক্রিমের চিফ অপারেটিং অফিসার শাহ্ মাসুদ ইমাম বলেন, ‘বর্তমান বাজারে আসল পিস্তাচিওর স্বাদের আইসক্রিমের অভাব পূরণের লক্ষ্যে আমরা নতুন এই আইসক্রিম নিয়ে এসেছি। আসল পেস্তা বাদামের স্বাদের পিস্তা গ্লেজ আইসক্রিমে রয়েছে ক্রিমি পিস্তাচিও, রোস্টেড পিস্তা ডাইস আর চকলেট চিপসের কম্বিনেশন।’

অনুষ্ঠানটিতে পোলার আইসক্রিমের আরও বেশ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন। তাদের মধ্যে ছিলেন হেড অব সেলস অ্যান্ড ডিস্ট্রিবিউশন রাশেদ সরোয়ার, হেড অব মার্কেটিং মো. আবদুল্লাহ-আল-মামুন, হেড অব ব্র্যান্ড অ্যান্ড ডেভেলপমেন্ট সেঁজুতি সালেক, হেড অব এইচআর অ্যান্ড আইটি কাজী সাইফুল ইসলাম এবং জিএম (ফ্যাক্টরি অ্যান্ড প্রোজেক্ট) মোহাম্মাদ মাইনুল ইসলাম।