কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য রোধ এবং এই সামাজিক সমস্যা মোকাবিলায় সারা দেশে বিশেষ কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। কিশোর অপরাধের ক্রমবর্ধমান প্রবণতা রুখতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

মন্ত্রণালয়ের দেওয়া নির্দেশনা অনুযায়ী, প্রতিটি উপজেলায় এই কমিটি গঠন করা হবে। কমিটির গঠনকাঠামোতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সভাপতির দায়িত্ব পালন করবেন এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সদস্য-সচিব হিসেবে দায়িত্বপ্রাপ্ত হবেন।

সোমবার (১৯ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা (উপপ্রধান তথ্য অফিসার/পরিচালক) ফয়সল হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।