জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২৫ সালের ডিগ্রি (পাস) ও সার্টিফিকেট কোর্সের প্রথম বর্ষের জন্য নির্ধারিত দুই দিনের পরীক্ষার তারিখ পরিবর্তন করা হয়েছে। আগামী ১৮ ও ১৯ অক্টোবর অনুষ্ঠিত হওয়ার কথা ছিল যে পরীক্ষাগুলো, তা পিছিয়ে নতুন সময়সূচি ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। জাতীয় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে জারিকৃত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, অনিবার্য কারণে এই পরীক্ষার তারিখ পরিবর্তন করা হয়েছে।
প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, ১৮ অক্টোবরের পরিবর্তে গণিত (১১৩৭০৩) ও উচ্চাঙ্গ সংগীত (১১৪৫০২) বিষয়ের দ্বিতীয় পত্রের পরীক্ষা আগামী ২ নভেম্বর (সোমবার) অনুষ্ঠিত হবে। অন্যদিকে, ১৯ অক্টোবরের পরিবর্তে বাংলা সাহিত্য (ঐচ্ছিক), ইংরেজি (ঐচ্ছিক), আরবি, সংস্কৃত, পালি, বেসিক হোম ইকোনমিকস এবং ড্রামা ও মিডিয়া স্টাডিজ (ব্যবহারিক) বিষয়ের দ্বিতীয় পত্রের পরীক্ষা আগামী ৩ নভেম্বর (মঙ্গলবার) অনুষ্ঠিত হবে। এই পরীক্ষাগুলোর কোড ১১০১। নির্ধারিত সকল পরীক্ষা দুপুর ১টা ৩০ মিনিটে শুরু হবে। প্রশ্নপত্রে উল্লেখ করা সময়সীমা অনুযায়ীই পরীক্ষাগুলো সম্পন্ন হবে।