জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রশাসনিক পদে নিয়োগের জন্য প্রকাশিত বিজ্ঞপ্তিতে আংশিক সংশোধনী আনা হয়েছে। ৬ থেকে ২০ গ্রেডের বিভিন্ন পদে নিয়োগের লক্ষ্যে এই সংশোধিত বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়। এর আগে প্রকাশিত বিজ্ঞপ্তিতে মোট পদের সংখ্যা ছিল ১০০টি, তবে ১৩ অক্টোবর প্রকাশিত নতুন সংশোধিত বিজ্ঞপ্তিতে পদসংখ্যা ১টি কমিয়ে মোট ৯৯টি করা হয়েছে। পাশাপাশি আবেদনের সময়সীমাও বৃদ্ধি করা হয়েছে। উল্লেখ্য যে, সব পদের বেতন স্কেল ২০১৫ সালের জাতীয় বেতন স্কেল অনুযায়ী নির্ধারিত।
নিয়োগের বিস্তারিত বিবরণ নিচে দেওয়া হলো—
১. সহকারী কম্পট্রোলার: পদসংখ্যা ২, বেতন স্কেল ৩৫,৫০০-৬৭,০১০ টাকা।
২. সহকারী প্রকৌশলী (সিভিল): পদসংখ্যা ১, বেতন স্কেল ২২,০০০-৫৩,০৬০ টাকা।
৩. ফিজিওথেরাপিস্ট: পদসংখ্যা ২, বেতন স্কেল ২২,০০০-৫৩,০৬০ টাকা।
৪. সেকশন অফিসার: পদসংখ্যা ১, বেতন স্কেল ২২,০০০-৫৩,০৬০ টাকা।
৫. সহকারী উদ্যানতত্ত্ববিদ: পদসংখ্যা ১, বেতন স্কেল ২২,০০০-৫৩,০৬০ টাকা। (বিশেষ দ্রষ্টব্য: “ইতি পূর্বে যারা আবেদন করেছেন তাদের আবেদনের দরকার নেই।”)
৬. কালচারাল অফিসার: পদসংখ্যা ১, বেতন স্কেল ২২,০০০-৫৩,০৬০ টাকা।
৭. সায়েন্টিফিক অফিসার: পদসংখ্যা ১, বেতন স্কেল ২২,০০০-৫৩,০৬০ টাকা।
৮. মেডিক্যাল অফিসার: পদসংখ্যা ১, বেতন স্কেল ২২,০০০-৫৩,০৬০ টাকা। (উল্লেখ্য, ২৩ সেপ্টেম্বর প্রকাশিত বিজ্ঞপ্তিতে এই পদে পদসংখ্যা ছিল ২)।
৯. প্রশাসনিক অফিসার: পদসংখ্যা ১, বেতন স্কেল ১৬,০০০-৩৮,৬৪০ টাকা।
১০. উপসহকারী প্রকৌশলী (সিভিল): পদসংখ্যা ২, বেতন স্কেল ১৬,০০০-৩৮,৬৪০ টাকা।
১১. ল্যাবরেটরি সহকারী: পদসংখ্যা ৪, বেতন স্কেল ১১,৩০০-২৭,৩০০ টাকা।
১২. উচ্চমান সহকারী: পদসংখ্যা ৩, বেতন স্কেল ১১,০০০-২৬,৫৯০ টাকা।
১৩. ল্যাব টেকনিশিয়ান (প্যাথলজি): পদসংখ্যা ১, বেতন স্কেল ১১,০০০-২৬,৫৯০ টাকা।
১৪. ক্যাটালগার (পুনবিজ্ঞপ্তি): পদসংখ্যা ২, বেতন স্কেল ১১,০০০-২৬,৫৯০ টাকা।
১৫. গ্রন্থাগার সহকারী: পদসংখ্যা ১, বেতন স্কেল ১১,০০০-২৬,৫৯০ টাকা।
১৬. ড্রাইভার (হেভি): পদসংখ্যা ২, বেতন স্কেল ৯,৭০০-২৩,৪৯০ টাকা।
১৭. অফিস সহকারী কাম কম্পিউটার টাইপিস্ট: পদসংখ্যা ১৪, বেতন স্কেল ৯,৩০০-২২,৪৯০ টাকা।
১৮. ল্যাব অ্যাটেনডেন্ট: পদসংখ্যা ৬, বেতন স্কেল ৯,০০০-২১,৮০০ টাকা।
১৯. বৈদ্যুতিক মিস্ত্রি: পদসংখ্যা ১, বেতন স্কেল ৯,০০০-২১,৮০০ টাকা।
২০. প্লাম্বার মিস্ত্রি (পুনবিজ্ঞপ্তি): পদসংখ্যা ১, বেতন স্কেল ৯,০০০-২১,৮০০ টাকা।
২১. বুক সর্টার: পদসংখ্যা ১, বেতন স্কেল ৯,০০০-২১,৮০০ টাকা।
২২. বাবুর্চি (পুন:বিজ্ঞপ্তি): পদসংখ্যা ১, বেতন স্কেল ৮,৮০০-২১,৩১০ টাকা।
২৩. লিফটম্যান ((পুন:বিজ্ঞপ্তি)): পদসংখ্যা ৫, বেতন স্কেল ৮,৫০০-২০,৫৭০ টাকা।
২৪. বৈদ্যুতিক হেলপার: পদসংখ্যা ১, বেতন স্কেল ৮,২৫০-২০,০১০ টাকা।
২৫. বৈদ্যুতিক লাইনম্যান হেলপার: পদসংখ্যা ১, বেতন স্কেল ৮,২৫০-২০,০১০ টাকা।
২৬. মেকানিক হেলপার: পদসংখ্যা ১, বেতন স্কেল ৮,২৫০-২০,০১০ টাকা।
২৭. অফিস সহায়ক: পদসংখ্যা ১১, বেতন স্কেল ৮,২৫০-২০,০১০ টাকা।
২৮. অফিস সহায়ক কাম বাবুর্চি: পদসংখ্যা ২, বেতন স্কেল ৮,২৫০-২০,০১০ টাকা।
২৯. প্লাম্বার হেলপার: পদসংখ্যা ২, বেতন স্কেল ৮,২৫০-২০,০১০ টাকা।
৩০. বাস হেলপার: পদসংখ্যা ২, বেতন স্কেল ৮,২৫০-২০,০১০ টাকা।
৩১. বাস ক্লিনার: পদসংখ্যা ৩, বেতন স্কেল ৮,২৫০-২০,০১০ টাকা।
৩২. মালি: পদসংখ্যা ৫, বেতন স্কেল ৮,২৫০-২০,০১০ টাকা।
৩৩. মাঠ সহকারী: পদসংখ্যা ১, বেতন স্কেল ৮,২৫০-২০,০১০ টাকা।
৩৪. ওয়েল্ডিং হেলপার (পুন:বিজ্ঞপ্তি): পদসংখ্যা ১, বেতন স্কেল ৮,২৫০-২০,০১০ টাকা।
৩৫. রাজমিস্ত্রি হেলপার (পুন:বিজ্ঞপ্তি): পদসংখ্যা ১, বেতন স্কেল ৮,২৫০-২০,০১০ টাকা।
৩৬. সুইপার: পদসংখ্যা ৩, বেতন স্কেল ৮,২৫০-২০,০১০ টাকা।
৩৭. হল অ্যাটেনডেন্ট (মহিলা): পদসংখ্যা ১, বেতন স্কেল ৮,২৫০-২০,০১০ টাকা।
৩৮. ক্যাশ কাউন্টার রক্ষক: পদসংখ্যা ১, বেতন স্কেল ৮,২৫০-২০,০১০ টাকা।
৩৯. ডাইনিং অ্যাটেনডেন্ট: পদসংখ্যা ৮, বেতন স্কেল ৮,২৫০-২০,০১০ টাকা।
আবেদনের প্রক্রিয়া:
আগ্রহী প্রার্থীদের বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ওয়েবসাইটে নিজস্ব প্রোফাইল তৈরি করে আবেদন করতে হবে। অনলাইনে আবেদন সম্পন্ন করার পর প্রয়োজনীয় কাগজপত্রসহ ডাউনলোডকৃত আবেদন ফরম এবং পেমেন্ট রশিদ রেজিস্ট্রার অফিসে জমা দিতে হবে।
আবেদন ফি:
১ থেকে ১০ নম্বর পদের জন্য ৬০০ টাকা, ১১ থেকে ১৭ নম্বর পদের জন্য ৩০০ টাকা এবং ১৮ থেকে ৩৯ নম্বর পদের জন্য ২০০ টাকা ফি নির্ধারিত হয়েছে।
আবেদনের সময়সীমা:
অনলাইনে আবেদনের শেষ তারিখ ছিল ১৮ অক্টোবর ২০২৬, যা সংশোধন করে ৩১ অক্টোবর ২০২৬ করা হয়েছে। অন্যদিকে, হার্ডকপি জমা দেওয়ার শেষ তারিখ ১৯ অক্টোবর ২০২৬ থেকে পিছিয়ে ১ নভেম্বর ২০২৬ করা হয়েছে।
আবেদনের শর্তাবলি:
১. আবেদনকারীদের অফিস অনুযায়ী পৃথক পৃথকভাবে আবেদন করতে হবে।
২. পুনর্বিজ্ঞপ্তি দেওয়া পদগুলোতে যারা ইতিপূর্বে আবেদন করেছেন, তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই।
চাকরির বিস্তারিত তথ্যের জন্য বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ঠিকানায় যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।