বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশনে (পেট্রোবাংলা) নবম ও দশম গ্রেডে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। মোট পদসংখ্যা ৭৫৩। আবেদনের শেষ তারিখ ১৭ নভেম্বর ২০২৬।

অনলাইনে নিজেই কীভাবে আবেদন করবেন, তা সহজভাবে তুলে ধরা হলো।

১. ওয়েবসাইটে প্রবেশ

১. টেলিটকের অথবা পেট্রোবাংলার ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে।

২. আবেদন ফরম পূরণ

ওয়েবসাইটে প্রবেশ করলে Advertisement, Instruction for Submitting Application এবং ৪১ ক্যাটাগরির পদের জন্য নির্ধারিত আবেদন ফরমের রেডিও বাটন দেখা যাবে। Advertisement-এর রেডিও বাটনে ক্লিক করলে আবেদন ফরম পাওয়া যাবে।

নির্দেশনা অনুসরণ করে ফরমের প্রতিটি ঘরে প্রয়োজনীয় তথ্য দিতে হবে। লাল তারকা চিহ্নিত ঘরগুলো অবশ্যই পূরণ করতে হবে। ফরমে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নম্বর অথবা জন্মনিবন্ধন নম্বর দিতে হবে।

৩. প্রতিষ্ঠানের পছন্দক্রম নির্ধারণ

নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লিখিত প্রতিষ্ঠানগুলোর মধ্যে পছন্দের ক্রম নির্ধারণ করতে হবে। মেধাক্রম ও পছন্দক্রম অনুযায়ী শূন্য পদ থাকা সাপেক্ষে প্রার্থীদের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে নিয়োগের জন্য মনোনীত করা হবে।

আবেদন জমা দেওয়ার পর প্রতিষ্ঠানের পছন্দক্রম পরিবর্তন করা যাবে না।

৪. ছবি আপলোড

আবেদন ফরম পূরণ সম্পন্ন হলে এর প্রিভিউ দেখা যাবে। প্রিভিউতে নির্ধারিত স্থানে নিজের রঙিন ছবি আপলোড করতে হবে। সাদা–কালো ছবি গ্রহণযোগ্য হবে না।

ছবির মাপ হতে হবে ৩০০×৩০০ পিক্সেল, ফরম্যাট জেপিজি এবং ফাইলের আকার সর্বোচ্চ ১০০ কিলোবাইট।

৫. স্বাক্ষর আপলোড

নির্ধারিত স্থানে নিজের স্বাক্ষর আপলোড করতে হবে। স্বাক্ষরের মাপ হতে হবে ৩০০×৮০ পিক্সেল, ফরম্যাট জেপিজি এবং ফাইলের আকার সর্বোচ্চ ৬০ কিলোবাইট।

৬. আবেদন জমা

আবেদনপত্রে দেওয়া সব তথ্য সঠিক ও সত্য বলে ঘোষণা দিতে হবে। কোনো তথ্য অসত্য বা মিথ্যা প্রমাণিত হলে, অযোগ্যতা ধরা পড়লে কিংবা অনিয়মের আশ্রয় নিলে যেকোনো পর্যায়ে প্রার্থিতা বাতিল হতে পারে।

আবেদন সফলভাবে জমা হলে ছবি ও স্বাক্ষরযুক্ত আবেদনকারীর কপি (Applicant’s Copy) পাওয়া যাবে। কপিটি ডাউনলোড অথবা প্রিন্ট করে সংরক্ষণ করতে হবে। এতে একটি ইউজার আইডি থাকবে।

৭. পরীক্ষার ফি জমা

আবেদন জমা দেওয়ার পর টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর থেকে দুটি এসএমএসের মাধ্যমে পরীক্ষার ফি দিতে হবে।

প্রথম এসএমএস: মোবাইলের মেসেজ অপশনে BOGMC

ফির পরিমাণ ও পিন নম্বর জানিয়ে ফিরতি এসএমএস আসবে।

দ্বিতীয় এসএমএস: BOGMC

ফি জমা সফল হলে ফিরতি এসএমএসে তা জানানো হবে। বিজ্ঞপ্তির নির্দেশনা অনুযায়ী, নবম গ্রেডের পদের জন্য ৬৬৯ টাকা এবং দশম গ্রেডের পদের জন্য ৫৫৮ টাকা জমা দিতে হবে।

** পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত আবেদন গ্রহণ করা হবে না।

৮. প্রবেশপত্র সংগ্রহ

প্রবেশপত্র প্রকাশের বিষয়টি টেলিটকের ও পেট্রোবাংলার ওয়েবসাইটে এবং মুঠোফোনে এসএমএসের মাধ্যমে জানানো হবে।

১০. আবেদনে সমস্যা হলে যোগাযোগ

অনলাইনে আবেদন করতে কোনো সমস্যা হলে নিচের নম্বর বা ই-মেইলে যোগাযোগ করা যাবে।

১. ০১৯২০৪০০০৪৫

২. ০১৬৭০৫১৮৬১৫

৩. ০১৭১৭০০১৩১২

৪. টেলিটক নম্বর থেকে: ১২১

৫. ই-মেইল: [email protected]

বিস্তারিত দেখুন এই ঠিকানায়।