আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বড় পর্দায় মুক্তি পেতে যাচ্ছে নতুন চলচ্চিত্র ‘চিরকুট’। জনপ্রিয় নির্মাতা মুনতাসীর আকিবের নির্দেশনায় নির্মিত এই সিনেমাটিতে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী আজিজুন মিম। দীর্ঘ প্রতীক্ষার পর এবার রুপালি পর্দায় তাঁর এই উপস্থিতি দর্শকদের জন্য বিশেষ আকর্ষণ হয়ে দাঁড়িয়েছে। সম্প্রতি গণমাধ্যমের সাথে এক আলাপচারিতায় নিজের নতুন সিনেমা এবং অভিনয় ক্যারিয়ারের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত কথা বলেছেন এই নবাগত অভিনেত্রী। তাঁর ব্যক্তিগত জীবন, অভিনয় যাত্রা এবং নতুন সিনেমা সম্পর্কে বিশেষ কিছু তথ্য ১২টি ছবির মাধ্যমে তুলে ধরা হয়েছে—