শিল্পোদ্যোক্তা এবং ইউনুস গ্রুপের চেয়ারম্যান মো. ইউনুস ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের (বিওটি) নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। একইসাথে তিনি শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসির চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করছেন।

গত ১০ অক্টোবর অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের ৪৪তম সভায় বিওটি সদস্যদের সর্বসম্মতিক্রমে তাকে এই গুরুত্বপূর্ণ পদে মনোনীত করা হয়। আগামী পাঁচ বছরের জন্য তিনি এই প্রতিষ্ঠানের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন।