জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদেরের উত্তরার বাসভবনে হামলার অভিযোগ তুলেছে দলটি। সোমবার (১২ অক্টোবর) সকাল ১০টা ৪০ মিনিটের দিকে একদল দুর্বৃত্ত এই হামলাটি চালিয়েছে বলে দলটির পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়েছে।

সোমবার দুপুরে জাতীয় পার্টির পক্ষ থেকে প্রকাশিত ওই বিবৃতিতে বলা হয়েছে, “এ ঘটনায় পরবর্তী করণীয় পরে জানিয়ে দেওয়া হবে।”

তবে এই হামলার পেছনে কারা ছিল, হামলায় কেউ হতাহত হয়েছেন কি না কিংবা বাসভবনের ভেতরে কী ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে, সে বিষয়ে বিবৃতিতে বিস্তারিত কোনো তথ্য উল্লেখ করা হয়নি।