স্টাইল
ফ্যাশন ও স্টাইলেই সমালোচনার জবাব দিয়েছেন ক্যাটরিনা, দেখুন ১০ ছবি
১ / ১০
কদিন আগে সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রল ও বডি শেমিংয়ের শিকার হয়েছিলেন ক্যাটরিনা কাইফ।
ছবি: ইনস্টাগ্রাম/ক্যাটরিনা কাইফ
২ / ১০
আম্বানি পরিবারের গণেশ চতুর্থী উদ্যাপনে স্বামী ভিকি কৌশলকে নিয়ে হাজির হয়েছিলেন এই ভারতীয় অভিনেত্রী। অনুষ্ঠানের ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর ক্যাটরিনার শারীরিক গঠন নিয়ে নানা নেতিবাচক মন্তব্য করে নেটিজেনদের একাংশ।
ছবি: অনুষ্ঠানের ভিডিও থেকে
৩ / ১০
সমালোচনার বিপরীতে নিজেকে আরও আত্মবিশ্বাসের সঙ্গে উপস্থাপন করেছেন তিনি। স্টাইলই হয়ে উঠেছে তাঁর স্টেটমেন্ট (পড়ুন জবাব)।
ছবি: ইনস্টাগ্রাম/ক্যাটরিনা কাইফ
৪ / ১০
নিজস্ব কসমেটিক ব্র্যান্ড কে বিউটির এক বছর পূর্তি অনুষ্ঠানে সম্প্রতি এভাবেই হাজির হয়েছিলেন ক্যাটরিনা।
ছবি: ইনস্টাগ্রাম/ক্যাটরিনা কাইফ
৫ / ১০
লন্ডনের এই সফরে ক্যাটরিনার ফ্যাশন ও স্টাইল বেশ প্রশংসিত হয়েছে। ফ্যাশনবোদ্ধারা বলছেন, এটি ‘পাওয়ার ড্রেসিং’-এর যথার্থ উদাহরণ।
ছবি: ইনস্টাগ্রাম/ক্যাটরিনা কাইফ
৬ / ১০
উদ্যোক্তা হিসেবেও ক্যাটরিনাকে সফল বলতেই হয়। আন্তর্জাতিক বাজারে তাঁর ব্র্যান্ড বেশ সাফল্য পেয়েছে।
ছবি: ইনস্টাগ্রাম/ক্যাটরিনা কাইফ
৭ / ১০
ভারতে ক্যাটরিনার কে বিউটি একটি সফল ব্র্যান্ড হিসেবে দাঁড়িয়ে গেছে। প্রথম বছর থেকেই লাভের মুখ দেখেছে তাঁর উদ্যোগ।
ছবি: ইনস্টাগ্রাম/ক্যাটরিনা কাইফ
৮ / ১০
মা হওয়ার পর স্বাভাবিকভাবেই একজন নারীর শারীরিক গঠনে পরিবর্তন আসে। কিন্তু এ নিয়েও কটাক্ষের শিকার হতে হয়েছে ক্যাটরিনাকে। সে সময় তাঁর সমর্থনে এগিয়ে এসেছেন বলিউডের বেশ কয়েকজন তারকা।
ছবি: ইনস্টাগ্রাম/ক্যাটরিনা কাইফ
৯ / ১০
ক্যাটরিনা অবশ্য বলছেন, ওসব কটাক্ষ তিনি গায়ে মাখেন না। লোকের কথা কানে নিলেই বরং তাঁর অবশ লাগে।
ছবি: ইনস্টাগ্রাম/ক্যাটরিনা কাইফ
১০ / ১০
ক্যাটরিনা বলছেন, কখনো কখনো নিজেকেই নিজের ‘চিয়ার লিডার’ হতে হয়।
ছবি: ইনস্টাগ্রাম/ক্যাটরিনা কাইফ
মুক্তকণ্ঠের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
স্টাইল
থেকে আরও দেখুন
ক্যাটরিনা কাইফ
বলিউড
ফ্যাশন
‘জিন্দেগি না মিলেগি দোবারা’র ১৫ বছর: স্মৃতিচারণ করলেন হৃতিক রোশন
১৭ জুলাই, ২০২৬ এ ১২:০৪ পূর্বাহ্ণ