বাংলাদেশের নির্বাচন কমিশনের (ইসি) সাথে নেপাল নির্বাচন কমিশনের একটি প্রতিনিধি দলের গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।
বুধবার (৭ অক্টোবর) বেলা পৌনে ১১টায় আগারগাঁওস্থ নির্বাচন ভবনে এই দ্বিপাক্ষিক বৈঠকটি শুরু হয়। নেপালের নির্বাচন কমিশনারসহ মোট ৬ জন প্রতিনিধি এই আলোচনায় অংশ নিয়েছেন।
বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের নেতৃত্বে অন্যান্য কমিশনার এবং নির্বাচন কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা এই বৈঠকে যোগ দিয়েছেন। বৈঠকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে বাংলাদেশের আইটি সাপোর্টেড পোস্টাল ব্যালট ব্যবস্থার ওপর, যা নিয়ে বিস্তারিত আলোচনা হবে বলে জানা গেছে।
এছাড়া, দুই দেশের নির্বাচন ব্যবস্থা, নির্বাচন পরিচালনা পদ্ধতি এবং পারস্পরিক অভিজ্ঞতা বিনিময়ের পাশাপাশি নির্বাচন সংক্রান্ত বিভিন্ন কারিগরি ও প্রশাসনিক বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।