আর্জেন্টিনার হয়ে লিওনেল মেসির শেষবারের মতো মাঠে নামার এই বিশেষ ম্যাচে অভিজ্ঞ খেলোয়াড়দের ওপরই ভরসা রেখেছেন কোচ লিওনেল স্কালোনি। দলের মূল আক্রমণভাগে লিওনেল মেসির পাশে শুরু করছেন লাউতারো মার্তিনেজ এবং হুলিয়ান আলভারেজ।
মাঝমাঠের নিয়ন্ত্রণ ধরে রাখতে দায়িত্ব দেওয়া হয়েছে রদ্রিগো দে পল, এনজো ফার্নান্দেজ এবং অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারের ওপর। অন্যদিকে রক্ষণভাগের দায়িত্ব সামলাচ্ছেন নিকোলাস ওতামেন্দি এবং ক্রিস্তিয়ান রোমেরো। আর গোলপোস্টের অতন্দ্র প্রহরী হিসেবে থাকছেন এমিলিয়ানো মার্তিনেজ।
আর্জেন্টিনা দলের পূর্ণাঙ্গ একাদশ হলো: এমিলিয়ানো মার্তিনেজ; আগুস্তিন গিয়াই, ক্রিস্তিয়ান রোমেরো, নিকোলাস ওতামেন্দি, নিকোলাস তাগলিয়াফিকো; রদ্রিগো দে পল, এনজো ফার্নান্দেজ, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার; লিওনেল মেসি, লাউতারো মার্তিনেজ, হুলিয়ান আলভারেজ।