বাংলাদেশের সীমানা ছাড়িয়ে এখন জাপান ও যুক্তরাজ্যেও নতুন প্রজন্মের ক্লাউড সফটওয়্যার সল্যুশন সেবা প্রদান করছে অমনিল্যাব এন্টারপ্রাইজ সলিউশনস লিমিটেড। প্রতিষ্ঠানটি মূলত এন্টারপ্রাইজ প্রযুক্তি, ক্লাউড সল্যুশন, সফটওয়্যার উন্নয়ন এবং অ্যাকাউন্টিং আউটসোর্সিং নিয়ে কাজ করছে। একই সাথে বাংলাদেশে ওরাকল নেটস্যুটের সহযোগী হিসেবেও তাদের কার্যক্রম বিস্তৃত। সম্প্রতি প্রতিষ্ঠানটি এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্যগুলো প্রকাশ করেছে।

উক্ত সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে যে, অমনিল্যাব এন্টারপ্রাইজ সলিউশনস লিমিটেড দেশের বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানের জন্য কাস্টম সফটওয়্যার সল্যুশন এবং এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিং (ইআরপি) সেবা দিয়ে আসছে। শুধু দেশেই নয়, আন্তর্জাতিক বাজারেও তাদের পদচিহ্ন স্পষ্ট। বিশেষ করে জাপান ও যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশে তারা ক্লাউড অ্যাকাউন্টিং, ফাইন্যান্সিয়াল কন্ট্রোলার এবং বুককিপিং সেবা প্রদান করছে।

প্রতিষ্ঠানের লক্ষ্য ও কর্মপদ্ধতি সম্পর্কে অমনিল্যাবের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক রশিদুজ্জামান খান বলেন, ‘সম্পূর্ণ রিমোট ও পেপারলেস কর্মপরিবেশের মাধ্যমে আমরা ভৌগোলিক সীমাবদ্ধতা ছাড়াই দক্ষ জনবলকে একত্র করতে পারছি। এন্টারপ্রাইজ প্রযুক্তি ও এআই-চালিত ক্লাউড সল্যুশনের মাধ্যমে বিশ্বজুড়ে ব্যবসাকে আরও কার্যকর ও ডিজিটাল করার লক্ষ্যে আওমনি ইকোসিস্টেম তৈরি করা হয়েছে।’

অমনিল্যাব এন্টারপ্রাইজ সলিউশনস লিমিটেডের দেওয়া তথ্য অনুযায়ী, তাদের ফ্ল্যাগশিপ সফটওয়্যার স্যুট হলো আওমনি ইকোসিস্টেম। এই ইকোসিস্টেমের প্রধান পণ্য হিসেবে রয়েছে আওমনি বুকস, যা মূলত একটি এআই-নির্ভর মাল্টিকারেন্সি ক্লাউড অ্যাকাউন্টিং প্ল্যাটফর্ম। এই প্ল্যাটফর্মটিতে ব্যবহারকারীরা ব্যাংক ইন্টিগ্রেশন, জার্নাল এন্ট্রি, অটোমেটেড রিকনসিলিয়েশন এবং এআই-চালিত ফাইন্যান্সিয়াল অটোমেশনের মতো আধুনিক সুবিধাগুলো পাচ্ছেন। এছাড়া ফ্রিল্যান্সার এবং ব্যবসায়ীদের কথা মাথায় রেখে আইওএস ও অ্যানড্রয়েড অ্যাপও তৈরি করা হয়েছে এই প্ল্যাটফর্মটির।