ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জগন্নাথ হলের বহুতল সন্তোষ ভবন থেকে লাফিয়ে পড়ে গুরুতর আহত হয়েছেন এক শিক্ষার্থী।
গতকাল রোববার দিবাগত রাত ১টার দিকে এই দুর্ঘটনাটি ঘটে। ঘটনার পরপরই আহত শিক্ষার্থীকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন রয়েছেন।
এই ঘটনার বিষয়ে জগন্নাথ হলের প্রাধ্যক্ষ দেবাশীষ পাল মুক্তকণ্ঠকে বলেন, “বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের এই শিক্ষার্থী ভবনের নবম তলা থেকে লাফ দিয়েছিলেন। শিক্ষার্থী পুরোপুরি সুস্থ হলে ঘটনার বিস্তারিত জানা যাবে।”
এদিকে আহত শিক্ষার্থীর শারীরিক অবস্থা সম্পর্কে জগন্নাথ হল সংসদের সহসভাপতি (ভিপি) পল্লব চন্দ্র বর্মণ বলেন, “চিকিৎসকেরা জানিয়েছেন, আহত শিক্ষার্থীর আঘাত গুরুতর নয়।”