ব্রেন স্ট্রোক করে লাইফ সাপোর্টে আছেন রাজবাড়ি জেলার পাংশা উপজেলার পুঁইজোর এজিএম উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ইদ্রিস আলী (৪০)। প্রতিদিন লাখ টাকার বেশি বিল আসছে হাসপাতালের। বিল পরিশোধে হিমশিম খাচ্ছে পরিবারটি। উপায় না পেয়ে দেশবাসীর কাছে সহায়তার আকুল আবেদন জানিয়েছে স্বজনেরা।
শিক্ষক ইদ্রিস আলীর স্ত্রী এবং ছোট দুটি সন্তান রয়েছে।
তার পরিবার জানিয়েছে, গত বুধবার হঠাৎ স্ট্রোক করার পর তাকে প্রথমে নিয়ে যাওয়া হয় স্থানীয় উপজেলা হাসপাতালে। এরপর ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য ভর্তি করা হয় রাজধানী ধানমণ্ডির পপুলার হাসপাতালে। সেখানেই বর্তমানে লাইফ সাপোর্টে রাখা হয়েছে তাকে। এরই মধ্যে ব্রেনের অপারেশন করা হয়েছে।
চিকিৎসকরা জানিয়েছেন, মাথার ভেতরে রক্তক্ষরণ হওয়ায় ঝুঁকি বেড়েছে। নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে তাকে।
রোগীর স্বজনরা বলছেন, দিনে খরচ আসছে লাখ টাকার ওপরে। এই অর্থ জোগারের চিন্তায় হিমশিম অবস্থা। কোনো উপায় পাচ্ছে না পরিবারটি। এরই মধ্যে বিদ্যালয়ের শিক্ষক এবং শিক্ষার্থীদের মাধ্যমে সামান্য কিছু অর্থ সহায়তা পাওয়া গেছে। যা দিয়ে চিকিৎসার ব্যয় বহন করা সম্ভব হচ্ছে না।
সমাজের বিত্তশালীদের কাছে সহায়তার আবেদন জানিয়েছেন স্বজনেরা।
সাহায্য পাঠানোর মাধ্যম
বিকাশ: 01823237026 (পার্সোনাল)
Bank Name: Agrani Bank PLC
Account holder Name: MD Eakub Ali
Account number: 0200003592448
Branch name: Pangsha Branch
Routing Number: 010820670