২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে দ্বিতীয় ধাপে অনলাইনের মাধ্যমে স্পেশাল কোটায় (এসকিউ) আবেদন করা শিক্ষার্থীদের নিশ্চায়ন নিয়ে নতুন নির্দেশনা জারি করা হয়েছে। নির্ধারিত সময় অনুযায়ী, আজ বৃহস্পতিবার (১ অক্টোবর ২০২৬) রাত ৯টার মধ্যে সংশ্লিষ্ট কলেজ কর্তৃপক্ষকে এই শিক্ষার্থীদের নিশ্চায়ন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

গতকাল বুধবার (৩০ সেপ্টেম্বর ২০২৬) আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি থেকে উচ্চমাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষ ও প্রধান শিক্ষকদের উদ্দেশ্যে এ বিষয়ে একটি চিঠি পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, "২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে দ্বিতীয় ধাপে অনলাইনের মাধ্যমে Special Quota (SQ) কোটায় আবেদনকৃত শিক্ষার্থীদের সংশ্লিষ্ট কলেজ থেকে নিশ্চায়ন বা অনুমোদন ১ অক্টোবর রাত ৯টার মধ্যে ভর্তি ওয়েবসাইট এর (Login) প্যানেলে (কলেজের ইআইআইএন নম্বর ও পাসওয়ার্ড) দিয়ে লগইন করে সম্পন্ন করার জন্য অনুরোধ করা হলো।"

এই প্রক্রিয়ার বিস্তারিত জানতে ভর্তি ওয়েবসাইটের 'User Guide for Institution' অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়েছে। কর্তৃপক্ষ সতর্ক করে জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে স্পেশাল কোটায় আবেদনকৃত শিক্ষার্থীদের নিশ্চায়ন ও অনুমোদন সম্পন্ন করতে ব্যর্থ হলে পরবর্তীতে উদ্ভূত যে কোনো জটিলতার জন্য বোর্ড কর্তৃপক্ষ দায়ী থাকবে না।