রান্নায় তেলের ব্যবহার কমাতে ৭টি বিষয় মনে রাখা জরুরি। নিয়মগুলো মেনে চললে খাবারের স্বাদ বজায় রেখে তেলের পরিমাণ কমানো সম্ভব।
১. রান্নায় নন-স্টিক কুকওয়্যার ব্যবহার করুন, কারণ এতে তেল কম লাগে। ছবি: পেক্সেলস
২. ভাজা খাবার কমিয়ে খান। বদলে গ্রিল, বেক বা স্টিম করে রান্না করুন। ছবি: পেক্সেলস
৩. তেল ব্যবহারের সময় পরিমাপ করে নিন। ‘হাতে ঢালা’ অভ্যাস এড়িয়ে চলুন। চামচে মেপে রোজকার তেল আলাদা করে রাখতে পারেন। ছবি: পেক্সেলস
৪. মসলা সামান্য পানিতে কষিয়ে নিন, পরে অল্প তেল দিন। ছবি: পেক্সেলস
৫. স্প্রে বোতলে তেল ব্যবহার করুন। একবার স্প্রে করলেই ক্যালরি নিয়ন্ত্রণ সহজ হবে। ছবি: পেক্সেলস
৬. দানাদার মসলা কম ভাজুন, কারণ অতিরিক্ত ভাজলে তেল খরচ বাড়ে। ছবি: পেক্সেলস
৭. সবজি বা ডাল রান্নায় এক থেকে দুই চা–চামচের বেশি তেল দেবেন না। ছবি: পেক্সেলস
মুক্তকণ্ঠের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন।