বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে প্রধান, সহকারী প্রধান, অধ্যক্ষ, উপাধ্যক্ষ, সুপার ও সহকারী সুপার পদে নিয়োগের লক্ষ্যে নির্ধারিত মৌখিক পরীক্ষার সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে। আগামী ১ অক্টোবর থেকে শুরু হওয়ার কথা থাকা এই পরীক্ষা অনিবার্য কারণে স্থগিত করে নতুন করে আগামী ১৫ অক্টোবর থেকে অনুষ্ঠিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) একটি বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। সংস্থাটির বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, মৌখিক পরীক্ষার সংশোধিত সময়সূচি ভবিষ্যতে প্রকাশ করা হবে।