শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে ১২ থেকে ২০ গ্রেডের মোট ১৫টি শূন্য পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগ্রহী প্রার্থীদের আগামী ১৪ অক্টোবর ২০২৬ তারিখের মধ্যে আবেদন করতে হবে।
নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লিখিত পদের বিস্তারিত বিবরণ নিম্নরূপ:
১. হিসাবরক্ষক: ১টি পদ (গ্রেড-১২), বেতন স্কেল ১১,৩০০-২৭,৩০০ টাকা।
২. সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর: ৩টি পদ (গ্রেড-১৩), বেতন স্কেল ১১,০০০-২৬,৫৯০ টাকা।
৩. অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক: ৩টি পদ (গ্রেড-১৬), বেতন স্কেল ৯,৩০০-২২,৪৯০ টাকা।
৪. অফিস সহায়ক: ৮টি পদ (গ্রেড-২০), বেতন স্কেল ৮,২৫০-২০,০১০ টাকা।
আবেদনকারীদের বয়সসীমা ১ অক্টোবর ২০২৬ তারিখে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে।
আবেদন প্রক্রিয়া:
আগ্রহী প্রার্থীগণ নির্ধারিত ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদনপত্র পূরণ করবেন। পদের ধরন অনুযায়ী আবেদন ফি ভিন্ন হবে। ১ নম্বর পদের জন্য ১৬৮ টাকা, ২ ও ৩ নম্বর পদের জন্য ১১২ টাকা এবং ৪ নম্বর পদের জন্য ৫৬ টাকা ফি প্রদান করতে হবে।
আবেদনের শেষ সময় ১৪ অক্টোবর ২০২৬।