যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান যুদ্ধাবস্থা শেষ করার লক্ষ্যে সাত দিনের একটি রূপরেখা প্রস্তাব করেছে ইরান। মার্কিন সংবাদমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী, গতকাল বৃহস্পতিবার নিউইয়র্কে সাংবাদিকদের কাছে এই পরিকল্পনার বিবরণ তুলে ধরেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।

এই প্রস্তাবের মূল উদ্দেশ্য হলো গত জুন মাসে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের শর্তাবলি বাস্তবায়ন করা। এর মধ্যে রয়েছে পারস্পরিক শত্রুতার অবসান ঘটা এবং কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া।