বাংলাদেশ ব্যাংকের অধীনে ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত বিভিন্ন ব্যাংক/আর্থিক প্রতিষ্ঠানে ৬ থেকে ১০ গ্রেডে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ১৭ ক্যাটাগরিতে মোট পদসংখ্যা ২২০। আবেদনের শেষ তারিখ ১৮ অক্টোবর ২০২৬। চাকরির বিবরণ ১. পদের নাম: অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (ইলেকট্রিক্যাল)/সিনিয়র অফিসার (সহকারী প্রকৌশলী-ইলেকট্রিক্যাল) পদসংখ্যা: ৬ গ্রেড ও বেতন স্কেল: (গ্রেড-৯) ২২,০০০-৫৩,০৬০ টাকা। ২. পদের নাম: অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (টেক্সটাইল)/সিনিয়র অফিসার (সহকারী প্রকৌশলী-টেক্সটাইল) পদসংখ্যা: ৩ গ্রেড ও বেতন স্কেল: (গ্রেড-৯) ২২,০০০-৫৩,০৬০ টাকা। ৩. পদের নাম: সিনিয়র অফিসার (সহকারী প্রকৌশলী-লেদার) পদসংখ্যা: ২ গ্রেড ও বেতন স্কেল: (গ্রেড-৯) ২২,০০০-৫৩,০৬০ টাকা। ৪. পদের নাম: অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (আর্কিটেকচার)/সিনিয়র অফিসার (সহকারী প্রকৌশলী-আর্কিটেকচার) পদসংখ্যা: ৪ গ্রেড ও বেতন স্কেল: (গ্রেড-৯) ২২,০০০-৫৩,০৬০ টাকা।

৫. পদের নাম:অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (মেকানিক্যাল)/সিনিয়র অফিসার (সহকারী প্রকৌশলী-মেকানিক্যাল)/সহকারী প্রকৌশলী (মেকানিক্যাল)পদসংখ্যা: ৭গ্রেড ও বেতন স্কেল: (গ্রেড-৯) ২২,০০০-৫৩,০৬০ টাকা।৬. পদের নাম: অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (সিভিল)/সিনিয়র অফিসার (সহকারী প্রকৌশলী-সিভিল)/সহকারী প্রকৌশলী (সিভিল)পদসংখ্যা: ২২গ্রেড ও বেতন স্কেল: (গ্রেড-৯) ২২,০০০-৫৩,০৬০ টাকা।৭. পদের নাম: সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (ইলেকট্রিক্যাল)/অফিসার (সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার-ইলেকট্রিক্যাল)/উপসহকারী প্রকৌশলী (ইলেকট্রিক্যাল)পদসংখ্যা: ৮গ্রেড ও বেতন স্কেল: (গ্রেড-১০) ১৬,০০০-৩৮,৬৪০ টাকা।৮. পদের নাম:সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (মেকানিক্যাল)/অফিসার (সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার-মেকানিক্যাল)/উপসহকারী প্রকৌশলী (মেকানিক্যাল)পদসংখ্যা: ৯গ্রেড ও বেতন স্কেল: (গ্রেড-১০) ১৬,০০০-৩৮,৬৪০ টাকা।৯. পদের নাম:সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (সিভিল)/অফিসার (সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার-সিভিল)/উপসহকারী প্রকৌশলী (সিভিল)পদসংখ্যা: ৩৬গ্রেড ও বেতন স্কেল: (গ্রেড-১০) ১৬,০০০-৩৮,৬৪০ টাকা।১০. পদের নাম: সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (আর্কিটেকচার)পদসংখ্যা: ১গ্রেড ও বেতন স্কেল: (গ্রেড-১০) ১৬,০০০-৩৮,৬৪০ টাকা।

১১. পদের নাম:সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (টেক্সটাইল)পদসংখ্যা: ৪গ্রেড ও বেতন স্কেল: (গ্রেড-১০) ১৬,০০০-৩৮,৬৪০ টাকা।১২. পদের নাম: সিনিয়র অফিসার (ল)/সিনিয়র অফিসার (আইন)/আইন অফিসারপদসংখ্যা: ৮১গ্রেড ও বেতন স্কেল: (গ্রেড-৯) ২২,০০০-৫৩,০৬০ টাকা।১৩. পদের নাম:সিনিয়র অফিসার (ফিনান্সিয়াল এনালিস্ট)পদসংখ্যা: ১৪গ্রেড ও বেতন স্কেল: (গ্রেড-৯) ২২,০০০-৫৩,০৬০ টাকা।১৪. পদের নাম: ফিনান্সিয়াল এনালিস্টপদসংখ্যা: ১গ্রেড ও বেতন স্কেল: (গ্রেড-৯) ২২,০০০-৫৩,০৬০ টাকা।১৫. পদের নাম: আইন কর্মকর্তাপদসংখ্যা: ১গ্রেড ও বেতন স্কেল: (গ্রেড-৬) ৩৫,৫০০-৬৭,০১০ টাকা।

১৬. পদের নাম: সিনিয়র অফিসার (নিরীক্ষা)পদসংখ্যা: ২০গ্রেড ও বেতন স্কেল: (গ্রেড-৯) ২২,০০০-৫৩,০৬০ টাকা।১৭. পদের নাম: প্রটোকল অফিসারপদসংখ্যা: ১গ্রেড ও বেতন স্কেল: (গ্রেড-১০) ১৬,০০০-৩৮,৬৪০ টাকা।বয়সসীমা১ এপ্রিল ২০২৬ তারিখে ১ থেকে ১৭ নম্বর পর্যন্ত সকল পদের প্রার্থীদের সর্বনিম্ন বয়স ২১ এবং সর্বোচ্চ ৩২ বছর; ১৫ নম্বর পদের ক্ষেত্রে প্রার্থীদের বয়স সর্বোচ্চ ৩৫ বছর।

আবেদনের নিয়মবাংলাদেশ ব্যাংকের নিয়োগসংক্রান্ত ওয়েবসাইটে এর আগে প্রার্থী তার বিদ্যমান সিভি আইডি নম্বর এবং পাসওয়ার্ড ব্যবহার করে আবেদন করতে পারবেন।

নতুন প্রার্থী তার পছন্দের পদের পাশে ‘Apply Online’ এ ক্লিক করলে যে পেজটি ওপেন হবে, তার নিচের অংশে Register Now লিংক পাবেন। উক্ত লিংকে গিয়ে সঠিক তথ্য দিয়ে নির্ধারিত ছক পূরণ করত ‘Submit Application’ এ ক্লিক করলে উক্ত পদে তার আবেদন দাখিল সম্পন্ন হবে এবং একটি সিভি আইডি নম্বর পাবেন।

এই সিভি আইডি নম্বর এবং পাসওয়ার্ড ভবিষ্যতে ব্যবহারের জন্য অবশ্যই সংরক্ষণ করতে হবে

আবেদন ফি২০০ টাকা।

আবেদনের শেষ তারিখ ও সময়১৮ অক্টোবর ২০২৬, রাত ১১টা ৫৯ মিনিট।বিস্তারিত দেখুন ওয়েবসাইটে।