জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী অভিযোগ করেছেন, তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার ‘র্যাব থেকে এসআরবি’ নামে একটি নতুন বাহিনী গঠন করেছে। এই বাহিনীর মূল কাজ হলো সরকারের সমালোচকদের গ্রেপ্তার করা। একই সাথে তিনি উল্লেখ করেন যে, একটি গুম আইনও পাস করা হয়েছে।
সোমবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় বাংলা মোটরে অবস্থিত অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে তেলের দাম বৃদ্ধির বিরুদ্ধে আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, "তারেক রহমানের সরকার গত কয়েক মাসে জনগণের জন্য যা যা করেছে এ থেকে আমরা স্পষ্ট বলতে পারি বর্তমানে তার আর ক্ষমতায় থাকার কোনো অধিকার নেই।" তিনি আরও জানান, পাঠাও চালক, উবার চালক এবং বাস চালকরা সবাই তাঁর সঙ্গে আছেন এবং তারা প্রতিনিধি হিসেবে এই বিক্ষোভ ডাক দিয়েছে। "আমাদের একটাই কথা আপনারা ক্ষমতা ছেড়ে দেন," তিনি বলেন।
দেশ থেকে শেখ হাসিনাকে বিদায় করার একই ভুল তারেক রহমান করছেন বলে মন্তব্য করেন এনসিপি আহ্বায়ক। তিনি বলেন, গ্রামের মানুষ ফোন করে জানাচ্ছে যে, তারা আর সহ্য করতে পারছে না। এখন তারা অপেক্ষা করছেন কখন একটু কারেন্ট আসবে। বিদ্যুতের সংকটের কারণে দেশে অনেক ক্ষতি হচ্ছে।
মন্ত্রীদের বক্তব্য নিয়েও তিনি প্রশ্ন তোলে বলেন, "মন্ত্রীদের বক্তব্য শুনলে নিজদেরই লজ্জা লাগে। তারা বলে দেশে পাচার রোধে নাকি তেলের দাম বাড়ানো হয়েছে। লজ্জা না থাকলে মানুষ এমন মন্তব্য করতে পারে।"