জাতীয়তাবাদী কৃষক দল বিএনপির একটি অঙ্গ সংগঠন হলেও এর মূল লক্ষ্য প্রান্তিক কৃষকদের সচেতন করা এবং তাদের অধিকার আদায়ে প্ল্যাটফর্ম তৈরি করা। প্রতিষ্ঠাতা জাস্টিস আব্দুস সাত্তার থেকে শুরু করে বর্তমান রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর পর্যন্ত উচ্চপর্যায়ের নেতৃত্ব এই সংগঠনের গুরুত্বকেই প্রতিষ্ঠা করে।
সম্প্রতি মুক্তকণ্ঠের 'আলাপ' ধারাবাহিক আয়োজনে জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল এসব কথা জানান। তিনি বলেন, "কৃষকরা দেশের সবচেয়ে বড় জনগোষ্ঠী হলেও তারা অসংগঠিত। এ কারণে নিজেদের অধিকার আদায় করতে পারে না। কৃষক দলের কাজ হলো এই বিশাল জনগোষ্ঠীকে ঐক্যবদ্ধ করা এবং তাদের স্বার্থের কথা সরকারের কাছে পৌঁছে দেওয়া। রাজনৈতিকভাবে কৃষক দল মূল দল বিএনপির হাতকে শক্তিশালী করার লক্ষ্য নিয়েও কাজ করে।"
শহিদুল ইসলাম বাবুল আরও বলেন, "শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার শাসনামলে কৃষকদের জন্য ল্যান্ডমার্ক সব সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। কৃষি ঋণ মওকুফ এবং খালের পানির ব্যবস্থার মাধ্যমে কৃষিতে বিপ্লব ঘটানো হয়েছিল। বিএনপির আদর্শে কৃষক ও দল আলাদা কিছু নয়। প্রান্তিক কৃষকদের সংগঠিত করার মধ্য দিয়েই দেশের কৃষি অর্থনীতি ও রাজনীতির উন্নয়ন সম্ভব।"