ট্রান্সকম বেভারেজেস লিমিটেড (টিবিএল) গত শনিবার ঢাকা প্ল্যান্টে কর্মরত কর্মীদের মেধাবী ও কৃতী সন্তানদের জন্য ২০২৫-২৬ শিক্ষাবর্ষের বৃত্তি বিতরণ করেছে। প্রতিষ্ঠানটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শিক্ষার প্রসার এবং কর্মীদের সন্তানদের মেধা ও কৃতিত্বের স্বীকৃতি ও অনুপ্রেরণা দেওয়ার লক্ষ্যে প্রতিবছরের মতো এই বৃত্তি প্রদান করা হয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে স্কলারশিপ তুলে দেন টিবিএল-এর অতিরিক্ত পরিচালক (প্ল্যান্ট ও টেকনিক্যাল) শুভ্রাংশু শংকর নন্দী, প্রধান আর্থিক কর্মকর্তা মাইনুল হুদা ও মহাব্যবস্থাপক আশিক খান রাজীব। এ সময় আরও উপস্থিত ছিলেন ঢাকা প্ল্যান্টের সিনিয়র প্ল্যান্ট ম্যানেজার সিদ্দিকুর রহমান, ব্যবস্থাপক (প্রাতিষ্ঠানিক উন্নয়ন ও ট্যালেন্ট লিড) আরেফিন সিদ্দিক চৌধুরী, বিভিন্ন বিভাগের প্রধান ও শিক্ষার্থীদের অভিভাবকেরা।
অনুষ্ঠানে স্কলারশিপের পাশাপাশি কৃতী শিক্ষার্থীদের সনদ ও ক্রেস্ট প্রদান করা হয়। শিক্ষার্থীদের শিক্ষাজীবনে আরও সাফল্য অর্জনে উৎসাহিত করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য।