যুক্তরাষ্ট্রের কুখ্যাত প্রয়াত যৌন নিপীড়ক জেফরি এপস্টেইন–সংক্রান্ত আরও নতুন নথি প্রকাশ করেছে মার্কিন বিচার বিভাগ। গত শুক্রবার এসব নথি থেকে বেশ কয়েক লাখ পৃষ্ঠা উন্মোচন করার পর রীতিমতো হইচই পড়ে গেছে ভারতেও। কেননা, বেশকিছু নথিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নাম এসেছে। শনিবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে মোদির নাম আসার বিষয়টিকে ‘ভিত্তিহীন’ বলা হয়েছে। তবে এতে ভারতের রাজনৈতিক অঙ্গনে শুরু হওয়া বিতর্ক থামেনি।
এপস্টেইনের নথিতে মোদির নাম: ভারত সরকারের দাবি ‘ভিত্তিহীন’, বিরোধীদের
১ ফেব্রুয়ারী, ২০২৬ এ ৮:১৩ পূর্বাহ্ণ