পশ্চিমবঙ্গের দুই জনপ্রিয় অভিনেতা দেব ও শুভশ্রী দীর্ঘ বিরতির পর আবার একসাথে কাজ করছেন। এই জুটির নতুন ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার শীর্ষে।
গতকাল সন্ধ্যায় ফেসবুকে দেবের সঙ্গে বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন শুভশ্রী। ছবিগুলো পোস্ট করার মাত্র ৪৫ মিনিটের মধ্যেই তাতে ১৮ হাজারেরও বেশি লাইক ও প্রতিক্রিয়া এসেছে। ভক্তদের মধ্যে এই জুটির ফিরতি নিয়ে ব্যাপক উৎসাহ ও আগ্রহ দেখা যাচ্ছে।