কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক নাহিদা বেগমের একমাত্র ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিম (১৩) হত্যাকাণ্ডের রহস্য অনেকটাই উন্মোচিত হয়েছে। এ বিষয়ে আজ রোববার দুপুর ১২টায় সংবাদ সম্মেলন করে পুলিশ বিস্তারিত তথ্য প্রকাশ করবে।

জেলা পুলিশের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে গতকাল শনিবার রাতে মুক্তকণ্ঠকে বলেন, "হত্যাকাণ্ডের রহস্য অনেকটাই উন্মোচিত হয়েছে।" তদন্তকারী দলের ভাষ্য অনুযায়ী, প্রাথমিকভাবে পাওয়া তথ্যের ওপর ভিত্তি করে বোঝা যাচ্ছে যে, অপ্রতিমকে আইফোনের জন্যই হত্যা করা হয়ে থাকতে পারে—এমন বিষয় অনেকটাই পরিষ্কার হয়েছে।