ভারত: ৭ ওভারে ৭৫/১

১৯ বলে ৩৭ রানের ঝোড়ো ইনিংস খেলে ফিরলেন ভারতীয় ওপেনার স্মৃতি মান্ধানা। স্পিনার নাহিদ আক্তারের বলে স্লগ সুইপ খেলতে গিয়ে মিড উইকেটে সোবহানা মোস্তারির হাতে ক্যাচ দিয়েছেন মান্ধানা।

উইকেট হারালেও ভারতের খুব একটা সমস্যা হওয়ার কথা নয়। কারণ এরইমধ্যে দলটি ভালো শুরু পেয়ে গেছে। শেফালি এখনো অপরাজিত ৩৬ রানে।

ভারত: ২ ওভারে ১৯/০

বেশ ভালোভাবেই শুরু করল ভারত। উইকেটও হারায়নি, আবার রানও তুলছে সহজেই। মারুফার করা প্রথম ওভার থেকে এসেছিল ৬ রান। দ্বিতীয় ওভার করেছেন সানজিদা আক্তার, এই স্পিনারের ওভার থেকে এসেছে ১৩ রান।

স্মৃতি মান্ধানা ও শেফালি বর্মার এই জুটি কতদূর যায়, সেটাই দেখার!

এশিয়ান গেমস ক্রিকেটের সেমিফাইনালে বাংলাদেশ নারী ক্রিকেট দলের বিপক্ষে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে ভারত নারী ক্রিকেট দল।

নতুন বলে যথারীতি ইনিংস শুরু করেছেন পেসার মারুফা আক্তার। ভারতের বিপক্ষে জয় পেতে হলে তাঁর ভালো শুরু করা খুবই প্রয়োজন। কারণ ভারতের এই ব্যাটিং লাইনআপ অনেক শক্তিশালী। আর ভারতের সঙ্গে বাংলাদেশের রেকর্ডও খুব একটা ভালাে না। বাংলাদেশ ভারতের বিপক্ষে সর্বশেষ জিতেছে ২০২৩ সালে।