ব্র্যাকের শিক্ষা কর্মসূচিতে ‘ট্রেইনার’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। এই নিয়োগ প্রক্রিয়ায় ভোলা, রংপুর, খুলনা, হবিগঞ্জ, সুনামগঞ্জ, মোংলা ও খাগড়াছড়ি—মোট ৭টি জেলায় কাজের সুযোগ রয়েছে। আগ্রহী প্রার্থীদের আগামী ২৩ সেপ্টেম্বর ২০২৬ তারিখের মধ্যে আবেদন করার আহ্বান জানানো হয়েছে।
আবেদনের জন্য প্রার্থীকে ইংরেজি, গণিত, বিজ্ঞান বা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক অথবা স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে; তবে এই যোগ্যতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। এছাড়া শিক্ষা খাতে প্রশিক্ষক হিসেবে ২ থেকে ৩ বছরের বাস্তব কাজের অভিজ্ঞতা থাকা আবশ্যক।
নির্বাচিত প্রার্থীরা প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আকর্ষণীয় বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন। আগ্রহী প্রার্থীদের https://careers.brac.net/ ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে। আবেদনের শেষ সময় ২৩ সেপ্টেম্বর ২০২৬।