সরকার ‘চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ২০২৬’ শিরোনামে সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের নতুন বেতন-ভাতার প্রজ্ঞাপন জারি করেছে। অর্থ বিভাগ কর্তৃক জারিকৃত এই প্রজ্ঞাপনে এলাকা ও গ্রেডভেদে বাড়ি ভাড়ার নতুন হার নির্ধারণ করা হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, ঢাকা সিটি করপোরেশন এলাকায় চাকরিরত কর্মীদের জন্য বাড়িভাড়ার হার নিম্নরূপ নির্ধারিত হয়েছে: গ্রেড ২০ থেকে ১৬ পর্যন্ত চাকরিজীবীরা তাদের মূল বেতনের ৬০ শতাংশ, গ্রেড ১৫ থেকে ১০ এর চাকরিজীবীরা ৫০ শতাংশ, গ্রেড ৯ থেকে ৫ এর চাকরিজীবীরা ৪৫ শতাংশ এবং গ্রেড ৪, ১ ও তদূর্ধ্ব গ্রেডের চাকরিজীবীরা ৪০ শতাংশ হারে বাড়িভাড়া পাবেন।