বেসরকারি খাতের প্রাইম ব্যাংক সিনিয়র ম্যানেজার পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। কার্ডস, কনজ্যুমার ও এসএমই ব্যাংকিং বিভাগে এই পদে একজনকে নিয়োগ দেওয়া হবে।
পদটিতে আবেদনের জন্য ব্যবসায় প্রশাসনে স্নাতক (বিবিএ) ডিগ্রি প্রয়োজন। কমপক্ষে ৫ বছরের কাজের অভিজ্ঞতা এবং ব্যাংকিং খাতে অভিজ্ঞতা থাকতে হবে। আবেদনকারীর বয়স কমপক্ষে ৩২ বছর হতে হবে। কর্মস্থল হবে বাংলাদেশের যেকোনো স্থানে। মাসিক বেতন ১,১০,০০০ টাকা।
আগ্রহী প্রার্থীদের প্রতিষ্ঠানের ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদনের শেষ তারিখ ২১ সেপ্টেম্বর ২০২৬। বিস্তারিত দেখুন ওয়েবসাইটে।