যুক্তরাষ্ট্রের সঙ্গে দীর্ঘমেয়াদি চুক্তির আওতায় আমদানিকৃত প্রথম তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) কার্গো বাংলাদেশে পৌঁছেছে। ‘এলএনজি জেনেভা’ নামের জাহাজটি বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকেল ৪টা ১২ মিনিটে সামিটের ভাসমান এলএনজি টার্মিনালে (এফএসআরইউ) পৌঁছায় এবং সেখান থেকে খালাস কার্যক্রম শুরু হয়।
এর মাধ্যমে যুক্তরাষ্ট্রের গানভর প্রতিষ্ঠানের সঙ্গে স্বাক্ষরিত ১৩ বছর মেয়াদি চুক্তির প্রথম চালান দেশে সরবরাহ করা হলো। ওই চুক্তির আওতায় মোট ১১৭ কার্গো এলএনজি আমদানির কথা রয়েছে, যার মধ্যে চলতি বছরে পাঁচটি কার্গো আসার কথা ছিল।
মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক অস্থিরতার কারণে জ্বালানি সরবরাহের বিকল্প উৎস নিশ্চিত করতে যুক্তরাষ্ট্রের সঙ্গে এই দীর্ঘমেয়াদি চুক্তি করা হয়েছিল। ঐ চুক্তির ধারাবাহিকতায়ই প্রথম কার্গো নিয়ে ‘এলএনজি জেনেভা’ জাহাজটি বাংলাদেশে উপনীত হয়েছে।