বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে বঙ্গভবনে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন। এই সময় তিনি রাষ্ট্রপতিকে দলের পক্ষ থেকে অভিনন্দন জানান। সাক্ষাৎকালে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য বহ্নিশিখা জামালীও উপস্থিত ছিলেন।
সাইফুল হক বলেন, "রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নির্বাচন এবং তার দায়িত্ব গ্রহণ দেশের গণতান্ত্রিক অভিযাত্রায় একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।" তিনি আশা প্রকাশ করেন যে, রাষ্ট্রের প্রধান অভিভাবক হিসেবে রাষ্ট্রপতি প্রগতিশীল, গণতান্ত্রিক, অসাম্প্রদায়িক ও বহুত্ববাদী ধারায় দেশকে এগিয়ে নিতে তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করবেন। এ সময় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নেতৃবৃন্দ রাষ্ট্রপতির সুস্বাস্থ্য কামনা করেন।
এদিকে, সাক্ষাৎকালে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান। একই সঙ্গে তিনি ফ্যাসিবাদবিরোধী আন্দোলন ও দেশের গণতান্ত্রিক উত্তরণে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নেতাকর্মীসহ দেশের জনগণের সাহসী ভূমিকার কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।