প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান নিয়োগ পরীক্ষা-২০২৬ এর বহুনির্বাচনি পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা আগামী ১ অক্টোবর সকাল ৯টায় শুরু হতে যাচ্ছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ৮ম এনটিআরসিএ নিয়োগ (প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান) পরীক্ষার মৌখিক পরীক্ষার তারিখ, সময় ও স্থান সংশ্লিষ্ট প্রার্থীদের মোবাইলে মেসেজের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।
মৌখিক পরীক্ষার দিন প্রার্থীদের সাথে শিক্ষাগত যোগ্যতার সকল সনদপত্র ও নম্বরপত্র, অভিজ্ঞতার সনদপত্র, যোগদানপত্র ও নিয়োগপত্র, এমপিওভুক্তি ও এমপিও সংশ্লিষ্ট সকল প্রয়োজনীয় কাগজ, প্রযোজ্য ক্ষেত্রে প্রশিক্ষণ সনদপত্র, জাতীয় পরিচয়পত্র (এনআইডি) এবং এমসিকিউ পরীক্ষার প্রবেশপত্র অবশ্যই রাখতে হবে।
পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য এনটিআরসিএ-এর ওয়েবসাইট (www.ntrca.gov.bd) এবং টেলিটক বাংলাদেশ লি. এর ওয়েবসাইট (http://ntrca.teletalk.com.bd) ভিজিট করার অনুরোধ জানানো হয়েছে।