হলি ক্রস কলেজের একাদশ শ্রেণিতে ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। আজ মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর ২০২৬) দুপুরে কলেজের ওয়েবসাইটে এই ফল প্রকাশ করা হয়। মানবিক বিভাগ, ব্যবসায় শিক্ষা বিভাগ এবং বিজ্ঞান বিভাগের ভর্তি পরীক্ষার ফলাফল আলাদাভাবে ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

উল্লেখ্য, মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল ১০ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার। অন্যদিকে, বিজ্ঞান বিভাগের ভর্তি পরীক্ষা ১১ সেপ্টেম্বর ২০২৬, শুক্রবার তিনটি শিফটে অনুষ্ঠিত হয়।

হলি ক্রস কলেজের ভর্তি পরীক্ষার ফল দেখুন এখানে।