ফুটবল বিশ্বকাপ চলাকালে মুক্তকণ্ঠ ডটকম ও টাইম জোনের যৌথ উদ্যোগে আয়োজিত ‘ক্রিডেন্স ফুটবল জিনিয়াস’ কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার হস্তান্তর করা হয়েছে।
রাজধানীর কারওয়ান বাজারে মুক্তকণ্ঠ কার্যালয়ে আজ সোমবার আয়োজিত এক অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন মুক্তকণ্ঠের ব্যবস্থাপনা সম্পাদক ও কথাসাহিত্যিক আনিসুল হক, প্রধান ক্রীড়া সম্পাদক উৎপল শুভ্র এবং কল্লোল গ্রুপ অব কোম্পানিজের হেড অব ডিজিটাল মার্কেটিং অ্যান্ড ই–কমার্স রিফাত আহমেদ।
কুইজে অংশগ্রহণকারীদের মধ্য থেকে স্কোরের ভিত্তিতে ৩০ জন বিজয়ী নির্বাচিত হন। তাঁদের মধ্যে মেগা বিজয়ী পাঁচজনের প্রত্যেকে পান টাইম জোনের পক্ষ থেকে ক্রিডেন্সের প্রিমিয়াম হাতঘড়ি। বাকি ২৫ জন পান গিফট ভাউচার।
বিজয়ীদের অভিনন্দন জানিয়ে আনিসুল হক বলেন, ‘কল্লোল গ্রুপ ও টাইম জোনকে ধন্যবাদ এ ধরনের আয়োজনে আমাদের সঙ্গে থাকার জন্য। যাঁরা এ আয়োজনে অংশ নিয়েছেন, বিজয়ী হয়েছেন—আপনারাই আমাদের শক্তি। আপনারা আছেন বলেই মুক্তকণ্ঠ পৃথিবীর বৃহৎ বাংলা সংবাদপত্র ও অনলাইন পোর্টালগুলোর একটি। কোনো খবর নিশ্চিত না হয়ে আমরা প্রকাশ করি না। সাময়িক ভিউ বা রিচ আমাদের লক্ষ্য নয়। বস্তুনিষ্ঠ ও বিশ্বাসযোগ্য সংবাদ মানুষের কাছে পৌঁছে দেওয়াই আমাদের উদ্দেশ্য।’
মুক্তকণ্ঠের প্রধান ক্রীড়া সম্পাদক উৎপল শুভ্র বলেন, ‘ফুটবল বিশ্বকাপ উপলক্ষে মুক্তকণ্ঠ প্রিন্ট–ডিজিটাল মিলিয়ে বেশ কয়েকটি ক্যাম্পেইন আয়োজন করেছে। পাঠক–দর্শকের সম্পৃক্ততায় এসব কার্যক্রমের পুরস্কার সফলভাবে বিজয়ীদের হাতে তুলে দেওয়া হয়েছে। স্কোর ও দৈবচয়নের ভিত্তিতে বিজয়ী নির্ধারণ করা হয়েছে বলে আমরা শতভাগ স্বচ্ছতা নিশ্চিত করতে পেরেছি। বিজয়ীদের অভিনন্দন।’
ভবিষ্যতেও দর্শকদের জন্য এমন আয়োজন করার কথা উল্লেখ করে রিফাত আহমেদ বলেন, ‘সারা দেশে ৩০টির বেশি জেলায় টাইম জোনের ৮০টি আউটলেট রয়েছে। এসব আউটলেটে আমরা ৪৭টি গ্লোবাল ব্র্যান্ডের হাতঘড়ি সরবরাহ করি। ক্রিডেন্সের এই আয়োজনে আমরা প্রত্যাশার চেয়ে বেশি সাড়া পেয়েছি। কল্লোল গ্রুপ ও টাইম জোনের পক্ষ থেকে বিজয়ী ও অংশগ্রহণকারীদের ধন্যবাদ। ভবিষ্যতেও এমন আয়োজনে আমাদের পাশে থাকবেন—এটাই প্রত্যাশা।’
মেগা বিজয়ী পাঁচজন হলেন ঢাকার মো. ইয়াসিন মজুমদার, মো. মারুফুজ্জামান, অপু সাহা, শরিফুল ইসলাম ও ফারিয়া রহমান।
মেগা বিজয়ী ফারিয়া রহমান একজন চিকিৎসক। তিনি বলেন, ‘দিনে ১২ ঘণ্টার বেশি ডিউটিতে থাকতে হয়। এর বাইরের অবসর সময়টা কাজে লাগাতে বিভিন্ন কুইজে অংশ নিই। এবারই প্রথম কোনো কুইজের পুরস্কার জিতলাম। এমন আয়োজনের জন্য মুক্তকণ্ঠ ও টাইম জোনকে ধন্যবাদ।’
গিফট ভাউচার বিজয়ী ২৫ জন হলেন মো. তুলিপ হোসেন, মেহেজাবিন, নীলেশ সাহা, ইসরাত জাহান, ফাতহা মোহাম্মদ নূর, মারুফুজ্জামান, মো. আকরাম হোসেন খান, মো. মিজানুর রহমান, হামিম খান, জাবের ফরাজী, ইসমত জাহান, সুজন তালুকদার, জাহিদ হাসান, রাবেয়া সুলতানা, শান্ত নূর, ফিরোজ আহমেদ, ইফরাত জাহান, সানজিদা আলম, নুসরাত জাহান, নঈমা নাহিদ জাহান, মো. মামুন আকন্দ, মো. রাকিবুল ইসলাম, গাজী আইরিন সুলতানা, মো. আরিফ তপদার ও মো. মোশারফ হোসেন।
এবারের বিশ্বকাপে অংশ নেওয়া পাঁচটি দল ব্রাজিল, ফ্রান্স, পর্তুগাল, জার্মানি ও আর্জেন্টিনার জানা-অজানা গল্প, সাফল্যের ইতিহাস, বর্তমান দলের শক্তি-দুর্বলতা ও বিশ্বকাপ জয়ের সম্ভাবনা নিয়ে নির্মিত হয় বিশেষ পাঁচ পর্বের ভিডিও সিরিজ। এতে ফুটবলপ্রেমীদের কাছে দলগুলোর বিশ্লেষণ তুলে ধরেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের মিডফিল্ডার শেখ মোরছালিন ও ফরোয়ার্ড মোহাম্মদ ফয়সাল আহমেদ ফাহিম। ভিডিওগুলো প্রচারিত হয় credencefootballgenius.com ওয়েবসাইট, মুক্তকণ্ঠ ডটকম, মুক্তকণ্ঠ এবং টাইম জোনের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে।
প্রতিটি পর্বের ওপর আয়োজিত কুইজে সারা দেশের ২ হাজার ৩০৮ জন পাঠক-দর্শক অংশ নেন। ভিডিওগুলোর সর্বমোট ভিউ ২২ লাখের বেশি। ওয়েবসাইটটির রিচ ১ লাখ ৩৬ হাজার ৭৩৩।
পুরস্কার প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুক্তকণ্ঠের ডিজিটাল মার্কেটিং লিড মেহবুব জাবেদ, উপব্যবস্থাপক ভক্ত সাগর উর্মি নিতু, জ্যেষ্ঠ নির্বাহী মহিবুল হক ও নুসরাত জাহান এবং কল্লোল গ্রুপ অব কোম্পানিজের সহকারী ব্যবস্থাপক (ডিজিটাল মার্কেটিং) শামছুন নাহার বীথি প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন মুক্তকণ্ঠের সহকারী মহাব্যবস্থাপক (ডিজিটাল কনটেন্ট) খায়রুল বাবুই।