ঢাকা কর অঞ্চল-১৬-এর অধীনে ১৩ থেকে ২০ গ্রেডের মোট ৩৯টি শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগ দেওয়া হবে। এই নিয়োগ প্রক্রিয়ায় শুধুমাত্র ঢাকা জেলার স্থায়ী বাসিন্দারা আবেদনের সুযোগ পাবেন। সম্পূর্ণ আবেদন প্রক্রিয়াটি অনলাইনে সম্পন্ন করতে হবে।
আবেদনের সময়সীমা নির্ধারণ করা হয়েছে ১৯ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১০টা থেকে ১০ অক্টোবর ২০২৬ বিকেল ৫টা পর্যন্ত।
পদের বিস্তারিত বিবরণ নিম্নরূপ:
১. কম্পিউটার অপারেটর: ১টি পদ (গ্রেড-১৩), বেতন স্কেল ১১,০০০–২৬,৫৯০ টাকা।
২. প্রধান সহকারী: ৮টি পদ (গ্রেড-১৩), বেতন স্কেল ১১,০০০–২৬,৫৯০ টাকা।
৩. উচ্চমান সহকারী: ৭টি পদ (গ্রেড-১৪), বেতন স্কেল ১০,২০০–২৪,৬৮০ টাকা।
৪. সাঁট-মুদ্রাক্ষরিক কাম-কম্পিউটার অপারেটর: ১০টি পদ (গ্রেড-১৪), বেতন স্কেল ১০,২০০–২৪,৬৮০ টাকা।
৫. অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক: ৫টি পদ (গ্রেড-১৬), বেতন স্কেল ৯,৩০০–২২,৪৯০ টাকা।
৬. অফিস সহায়ক: ৮টি পদ (গ্রেড-২০), বেতন স্কেল ৮,২৫০–২০,০১০ টাকা।
আগ্রহী প্রার্থীদের নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন করার অনুরোধ জানানো হয়েছে।