বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও স্থায়ী কমিটির সদস্য রুহুল কবির রিজভীর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক সৌজন্য সাক্ষাৎ করেছেন। সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুর ২টায় বিএনপি চেয়ারম্যানের গুলশান কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে ব্রিটিশ হাইকমিশনার রিজভীকে শুভেচ্ছা জানান। এ ছাড়াও উভয় দেশের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার লক্ষ্যে বিভিন্ন বিষয়ে সৌহার্দ্যপূর্ণ আলোচনা করেন তারা।
এ সময় ব্রিটিশ হাইকমিশনারের সহকারী কেট ওয়ার্ড এবং রুহুল কবির রিজভীর পিএস কাজী নজরুল ইসলাম, এপিএস জাহেদুল আলমসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।