ঢাকার মিরপুর-১ সার্কেলের রূপায়ণ লতিফা শামসুদ্দীন স্কয়ারে দেশীয় ফ্যাশন ব্র্যান্ড ‘হুর’-এর পঞ্চম আউটলেটটি উদ্বোধন করা হয়েছে। গত বৃহস্পতিবার এই আউটলেটটির শুভ উদ্বোধন করেন যমুনা গ্রুপের পরিচালক (মার্কেটিং, সেলস অ্যান্ড অপারেশনস) মোহাম্মদ আলমগীর আলম। অনুষ্ঠানে ‘হুর’ ব্র্যান্ডের সংশ্লিষ্ট কর্মকর্তারা এবং বিশেষ অতিথিরা উপস্থিত ছিলেন।

নতুন এই শোরুমে নারী, পুরুষ ও শিশুদের জন্য বিভিন্ন ধরনের পোশাকের সংগ্রহ রাখা হয়েছে। বিশেষ করে পরিবারের সদস্যদের জন্য ‘ম্যাচিং কালেকশন’ চালু করা হয়েছে, যাতে একই রঙ ও নকশার পোশাক পরে পুরো পরিবারকে সাজানোর সুযোগ পাওয়া যায়।

২০২০ সালে যাত্রা শুরু করা ‘হুর’ ব্র্যান্ডটি দেশীয় শিল্প, ঐতিহ্যবাহী নকশা, আকর্ষণীয় প্রিন্ট এবং আধুনিক ফ্যাশনের সমন্বয়ে পোশাক তৈরি করে। দৈনন্দিন ব্যবহারের উপযোগী পোশাকগুলো তুলনামূলক সাশ্রয়ী মূল্যে ফ্যাশনপ্রেমীদের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছে ব্র্যান্ডটি।